সুশান্তের মৃত্যুর একমাস পূর্ণ আজ, প্রথম আবেগঘন পোস্ট অঙ্কিতার

১৪ জুলাই ২০২০, ১১:১২ AM

সুশান্তের মৃত্যুর এক মাস পূর্ণ হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় প্রথম পোস্ট করলেন অঙ্কিতা লোখন্ডে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর এক মাস পূর্ণ হলো মঙ্গলবার। এইদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রথম পোস্ট করেন অঙ্কিতা। যেখানে ঈশ্বরের সামনে প্রদীপ জ্বালিয়ে 'চাইল্ড অফ গড' লিখে স্টেটাস দিতে দেখা যায় তাঁকে।

অঙ্কিতার ওই পোস্ট দেখে আবেগে ভেসে যান সুশান্ত-অনুগামীরা। এই কঠিন সময়ে অঙ্কিতা যাতে মন শক্ত করেন, সে বিষয়ে পরামর্শ দেন অনুগামীরা।

গত ১৪ জুন ব্যান্দ্রায় নিজের ফ্ল্যাটে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সুশান্ত সিং রাজপুত। সুশান্ত কেন আত্মহত্যা করলেন, তা নিয়ে গোটা দেশ জুড়ে শোরগোল শুরু হয়েছে। শুধু তাই নয়, সুশান্তকে পরিকল্পনা করে খুন করা হয়েছে বলেও অভিযোগ নেটিজেনদের একাংশ।

সেই কারণেই সুশান্তের মৃত্যুর পর থেকে সিবিআই তদন্তের দাবি করা হচ্ছে তাঁর অনুগামীদের পক্ষ থেকে। সুশান্ত অনুসারীদের পাশাপাশি রূপা গঙ্গোপাধ্যায়, শেখর সুমন, পায়েল রোহতগিরাও সুশান্তের মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি করছেন। 

২০০৯ সালে পবিত্র রিসতার সেটেই প্রথম আলাপ সুশান্ত-অঙ্কিতার। সেখানেই ঝগড়া দিয়ে শুরু দুজনের বন্ধুত্ব, এবং তারপর প্রেম। কোনদিনও নিজেদের সম্পর্ক নিয়ে লুকোছাপা করেননি দুজন। মেনে নিয়েছেন-'হ্যাঁ, ভালোবাসি একে অপরককে'। ভারতীয় টেলিভিশনের অন্যতম সেরা অনস্ক্রিন জুটির অফস্ক্রিন রসায়নও চর্চায় থাকত হামেশা। শুধু প্রেম সম্পর্ক নয়,লিভ ইন রিলেশনশিপে ছিলেন সুশান্ত-অঙ্কিতা।

২০১৬-র ডিসেম্বরে বিয়ে করবার কথাও ছিল,কিন্তু সেই বছরের শুরুতেই চিড় ধরে দুজনের সম্পর্কে। ২১ জানুয়ারিতে সুশান্তের জন্মদিনের পার্টিতে হাজির ছিলেন না অঙ্কিতা, যা দুজনের ব্রেক-আপের খবরে কার্যত শিলমোহর দিয়ে দেয়। এরপরই সুশান্ত শিফট করে যান সেই ফ্ল্যাট থেকে যেই ফ্ল্যাটে নিজেদের ভালোবাসার নীড় সাজিয়েছিলেন তাঁরা। তখনই স্পষ্ট হয়ে যায় সব শেষ। সেই বছর মে মাসে অফিসিয়্যালি অঙ্কিতা লোখান্ডের সঙ্গে দীর্ঘ সাত বছরের সম্পর্কে ইতি টানেন সুশান্ত।

২০১৬ সালে ভেঙে যায় সুশান্ত-অঙ্কিতার সাত বছরের পবিত্র রিসতা,তবুও প্রথম প্রেম ভুলেও ভুলতে পারেননি সুশান্ত, মুম্বই পুলিশকে দেওয়া বয়ানে এমনটাই জানিয়েছেন সুশান্তের মনোবিদ।

অঙ্কিতার পোস্ট

 

পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চাঁদার টাকা না দেওয়ায় ব্যবসায়ীর ছেলেকে মারধর, দোকানে তালা দ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9