এশিয়া কাপ স্থগিত ঘোষণা

০৯ জুলাই ২০২০, ০৭:৫১ PM

এবার স্থগিত হয়ে গেলো ২০২০ সালের এশিয়া কাপও। বৃহস্পতিবার এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। করোনায় একের পর এক টুর্নামেন্ট ও সিরিজ স্থগিত হচ্ছে। এই পরিস্থিতিতে ‘ভ্রমণে নিষেধাজ্ঞা, দেশভেদে কোয়ারেন্টাইনের বাধ্যবাধকতা,স্বাস্থ্য-ঝুঁকির কথা ভেবে’ এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে এসিসি।

করোনার এই সময়টাতে এশিয়া কাপ নিয়ে কয়েক দফা মিটিং হয়েছিল। শুরুতে যথাসময়ে টুর্নামেন্ট আয়োজন করার ইচ্ছে থাকলেও বর্তমান পরিস্থিতিতে সেখান থেকে সরে এসেছে এসিসি। বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, ‘ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, বাণিজ্যিক সহযোগী, দর্শকদের নিরাপত্তাজনিত ঝুঁকির বিষয়টি তাৎপর্যপূর্ণ মনে হয়েছে। এই কারণে আমরা কোন ঝুঁকি না নিয়ে ২০২০ সালের এশিয়া কাপ স্থগিত করেছি। পরিস্থিতি স্বাভাবিক হলে এই টুর্নামেন্টটি সবার আগে প্রাধান্য পাবে।’

এসিসি ২০২১ সালের জুনে এ টুর্নামেন্ট আয়োজনের আশা করছে। এমনিতে এ বছরের টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান হলেও পিসিবি ও এসএলসি আয়োজনের স্বত্ত্ব অদল-বদল করেছিল। ফলে এবারের টুর্নামেন্ট আয়োজন করবে শ্রীলঙ্কার। এসিসি বলছে, ২০২১ সালে শ্রীলঙ্কাই এ টুর্নামেন্ট আয়োজন করবে। তার পরের এশিয়া কাপ অর্থাৎ ২০২২ সালের এশিয়া কাপ হবে পাকিস্তানে।

গতকাল নিজের ৪৮তম জন্মদিনের দিনে ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলী দাবি করছিলেন, এশিয়া কাপ বাতিল হয়ে গেছে। সেটির বিরোধিতা করে পিসিবির মিডিয়া পরিচালক সামিউল হাসান বলে বসেন, ‘এশিয়া কাপ বাতিল ঘোষণা সৌরভ গাঙ্গুলী করতে পারেন না বা সিদ্ধান্ত দিতে পারেন না । এটির সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শুধু এসিসির।’ অথচ একদিন পরই এ নিয়ে সত্যতা জানালো এসিসি-ই।

সামিউলের ক্ষোভ প্রকাশ করার যথেষ্ট কারণও আছে। কেননা এশিয়া কাপ বাতিল হওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলই (এসিসি)। যার সভাপতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান।

তিন জেলায় ২টার মধ্যে একাধিকবার কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা
  • ২৩ মে ২০২৬
এবার খরচ ছাড়াই মিলবে ইউটিউব প্রিমিয়ামের বিশেষ সুবিধা
  • ২৩ মে ২০২৬
কোটি টাকার সেতু উদ্বোধনের আগেই সংযোগ সড়কে ধস
  • ২৩ মে ২০২৬
কাভার্ড ভ্যান চালালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৩ মে ২০২৬
জাবিতে মাদক সেবনের অভিযোগে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্…
  • ২৩ মে ২০২৬
রোনালদো কি পারবেন ষষ্ঠবারের চেষ্টায় বিশ্বকাপের সোনালি ট্রফ…
  • ২৩ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081