বিদ্যুৎ বিল মেটাতে কিডনি বেচবেন অভিনেতা আরশাদ ওয়ারসি!

০৭ জুলাই ২০২০, ০৯:৫৮ AM

করোনা সংক্রমণ ও লকডাউনের কারণে বন্ধ ছিল কাজ। তাই ভারতের সাধারণ জনগণকে সুরক্ষা দিতে তিন মাস বিদ্যুতের বিল স্থগিত রাখতে সংস্থাগুলোকে অনুরোধ করেছিল মহারাষ্ট্র সরকার। সেই অনুরোধ প্রাধান্য দিয়ে মার্চ-মে মাস বিল পাঠায়নি কোনও বিদ্যুৎ বন্টনকারী সংস্থা।

তবে জুন মাস থেকে ফের বিল আসা শুরু হয়েছে। আর সেই বিলের অঙ্ক দেখে মাথায় হাত সাধারণ জনগণ থেকে বলিউড তারকাদের। ইতিমধ্যে মুম্বই শহরে বিদ্যুৎ বণ্টনের দায়িত্বে থাকা আদানি পাওয়ারকে কাঠগড়ায় তুলে টুইট করা শুরু করেছেন তাপসী পান্নু থেকে সোহা আলি খান।

সেই তালিকা নাম আছে হুমা কুরেশি থেকে রাজ কুন্দ্রার। সেই তালিকায় এবার নাম ঢুকলো আরশাদ ওয়ারসির। তবে সরাসরি প্রতিবাদের পথে না হেঁটে রসিকতার সুরে আদানি পাওয়ারকে কটাক্ষ করেছেন বলিউডের সার্কিট। রবিবার আরশাদ ওয়ারসির বম্বে টাইমসে একটা সাক্ষাৎকারে বেরিয়েছে।

সেই সাক্ষাৎকার প্রসঙ্গে টুইট করতে গিয়ে অভিনেতা লেখেন, ‘ধন্যবাদ রচনা এবং বম্বে টাইমস। আপনারা অনুগ্রহ করে আমার পেইন্টিং কিনুন। আদানি পাওয়ারকে বিদ্যুতের বিল মেটাতে হবে। পরের মাসের জন্য একটা কিডনি বরাদ্দ রাখলাম।’ জানা গিয়েছে, প্রায় এক লাখ টাকার ওপর এসেছে আরশাদ ওয়ারসির বিদ্যুতের বিল।

এদিকে এই টুইট ভাইরাল হতেই মজা লুটেছেন নেটিজেনরা। তাঁর রসিকতার তারিফও করেছেন অনেকে। একজন আরও এগিয়ে লিখেছেন, ‘কিন্তু বিষয়টা হল আপনার পেইন্টিং কিনতে গেলে আমাকে যে কিডনি বেঁচতে হবে।’

 

পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চাঁদার টাকা না দেওয়ায় ব্যবসায়ীর ছেলেকে মারধর, দোকানে তালা দ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9