করোনায় জনপ্রিয় মঞ্চাভিনেতা নিক করডেরোর মৃত্যু

০৬ জুলাই ২০২০, ০১:১৪ PM

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন জনপ্রিয় মঞ্চাভিনেতা নিক করডেরো। প্রায় ৯০ দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হেরে গেলেন টনি অ্যাওয়ার্ড মনোনীত ৪১ বছর বয়সী এই অভিনেতা।

কানাডার হ্যামিল্টনে নিকের জন্ম ও বেড়ে ওঠা। পড়াশুনাও করেছেন সেখানে। এরপর সংগীত ও অভিনয় নিয়েই বাকিটা সময় কাটিযেছেন। মঞ্চে ‘ওয়েট্রেস’, ‘অ্যা ব্রোঞ্জ টেল’ ও ‘বুলেটস ওভার ব্রডওয়ে’ তার অন্যতম প্রশংসিত কাজ।

নিকের স্ত্রী আমান্দা ক্লুটস ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, ‘ঈশ্বর তার স্বর্গে নতুন একজন দেবদূত পেয়েছেন। নিক ছিল এক উজ্জ্বল আলোক। সে ছিল সবার বন্ধু। সবার কথা শুনত, সহায়তা করত আর চমৎকার কথা বলত। সে অসাধারণ অভিনেতা ও সংগীতজ্ঞ ছিল। সে তার পরিবারকে খুব ভালোবাসত। একজন আদর্শ পিতা ও স্বামী হিসেবেও সে চমৎকার ছিল।’

ব্রডওয়ের মঞ্চে কঠিন চরিত্রগুলোকেও দারুণভাবে ফুটিয়ে তুলতেন নিক করডেরো। ২০০৫ সাল থেকেই তিনি টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা। মূলত মঞ্চতারকা হলেও সাম্প্রতিক বছরগুলোতে সিনেমাতেও নিয়মিত হয়েছিলেন তিনি। নিক অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘অ্যা স্টন্ড আপ গায়’ (২০১৬), ‘গোয়িং ইন স্টাইল’ (২০১৭), ‘ইনসাইড গেম’ (২০১৯) ও ‘মব টাউন’ (২০১৯)।

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া, সূচি চূ…
  • ১৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে সেকেন্ড টাইম চালুর দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে অব…
  • ১৭ এপ্রিল ২০২৬
ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে রাজনীতি ছাড়লেন জেলা ছাত্রদল নেতা
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ নৌবাহিনীতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৪৫০, আবেদন শেষ ২…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘চাঁদা নয়, বলেছি দোকান দিচ্ছেন ছেলেপেলেদের কিছু খাওয়াইয়েন’
  • ১৭ এপ্রিল ২০২৬
সেতু কর্তৃপক্ষ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী…
  • ১৭ এপ্রিল ২০২৬