মারা যাননি পাকিস্তানি পেসার ইরফান

২২ জুন ২০২০, ১২:১৬ PM

সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকদিন আগে ছড়িয়ে পড়ে ‘সড়ক দুর্ঘটনায় মারা গেছেন গেছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ ইরফান’। তবে সে গুঞ্জন উড়িয়ে দিয়ে তিনি জানিয়েছেন, মারা যাননি, সুস্থ আছেন।

৩৮ বছর বয়সী পেসার তার অফিসিয়াল টুইটারে লেখেন, কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমের আউটলেটে সড়ক দুর্ঘটনায় আমার মৃত্যুর ভিত্তিহীন সংবাদ ছড়িয়ে পড়ে। এসব আমার পরিবার এবং বন্ধুদের বর্ণনাতীতভাবে বিরক্ত করেছে এবং এর জন্য আমার অসংখ্য কল আসছে। দয়া করে এমন বিষয়গুলোকে আত্মদমন করুণ। আমার কোনও দুর্ঘটনা হয়নি এবং আমরা সুস্থ আছি।

কয়েকদিন আগে পাকিস্তান বধির দলের ক্রিকেটার মোহাম্মদ ইরফানের মৃত্যুর খবর জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু ভুলভাবে সবাই মনে করে, জাতীয় দলের পেসার ইরফান মারা গেছেন। আর তাতেই বাধে বিপত্তি।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেতে নতুন নির্দেশনা জারি ট্রাম্প…
  • ২৩ মে ২০২৬
কাভার্ড ভ্যানের গোপন চেম্বারে মিলল ২৩ হাজার ইয়াবা
  • ২৩ মে ২০২৬
আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীদেরও ভাগ্য খুলছে নবম প…
  • ২৩ মে ২০২৬
আরও কমল সোনার দাম, নতুন দাম নির্ধারণ করল বাজুস
  • ২৩ মে ২০২৬
নানা আয়োজনে ঢাবিতে নজরুল জন্মবার্ষিকী পালনের উদ্যোগ
  • ২৩ মে ২০২৬
আসছেন প্রধানমন্ত্রী, নিরাপত্তার চাদরের ঢাকা ত্রিশাল
  • ২৩ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081