করোনায় আক্রান্ত মাশরাফিকে নিয়ে রমিজ রাজার টুইট

২১ জুন ২০২০, ০৮:১৪ AM

© সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। এ খবর শুনে তার দ্রুত সুস্থতা কামনা করে টুইট করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজা। এতে মাশরাফির জন্য দোয়া প্রার্থনা করেছেন তিনি।

শনিবার (২০ জুন) এক টুইট বার্তায় রমিজ রাজা লেখেন, ‘তোমার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি যেন দ্রুত করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠ।’ ক্রিকেট ধারাভাষ্যকার হিসেবেও বেশ জনপ্রিয় রমিজ।

এদিকে করোনায় আক্রান্ত হওয়া মাশরাফি, নাফিস ইকবাল ও নাজমুল ইসলাম অপুর ছবি দিয়ে জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমান এক টুইট বার্তায় লেখেন, ‘পুরো দেশ আপনাদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছে। আশা করি, আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে। শিগগিরই সুস্থ হয়ে উঠবেন আপনারা।’

এছাড়া তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক মাশরাফিকে পেছনে বসিয়ে বাইক চালিয়ে যাওয়া ছবি পোস্ট করে টুইটারে লেখেন, ‘প্রিয় অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা করোনায় আক্রান্ত হয়েছেন। আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করুন, আমিন।’

এমপিওভুক্ত স্কুল-কলেজে শূন্য পদের সংখ্যা জানালেন শিক্ষামন্ত…
  • ০৮ এপ্রিল ২০২৬
চুয়াডাঙ্গায় ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে আহত ৫
  • ০৮ এপ্রিল ২০২৬
জাপান সাগরের দিকে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া 
  • ০৮ এপ্রিল ২০২৬
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকল…
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মানববন্ধন করতে আসা এসএসসি পরীক্ষার্…
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি শেয়ার করল হোয়াইট হা…
  • ০৮ এপ্রিল ২০২৬
close