করোনায় আক্রান্ত তামিম পরিবারের ৪ সদস্য

২০ জুন ২০২০, ১১:১১ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসের ঝড় বয়ে যাচ্ছে জাতীয় দলের দুই ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা ও তামিম ইকবালের পরিবারের ওপর দিয়ে। দুজনেরই পরিবারের সদস্যরা একের পর এক করোনায় আক্রান্ত হচ্ছেন। মাশরাফির আগেই তাঁর করোনা আক্রান্ত হয়েছেন তাঁর শাশুড়ি ও শ্যালিকা। ওদিকে জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিমের পরিবারের চার সদস্য। আজ শনিবার (২০ জুন) তাঁর পারিবারিক সূত্রে বিষয়টি জানা গেছে।

জানা যায়, বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল ও সাবেক ক্রিকেটার নাফিস ইকবালের মা করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া নাফিসের স্ত্রী ও সন্তানের উপরেও করোনায় ছায়া পড়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তারাও করোনায় আক্রান্ত। 

নাফিস ইকবাল করোনায় আক্রান্ত হয়েছেন প্রথমে। পরে তার স্ত্রী, সন্তান ও মায়েরও করোনা পজিটিভ এসেছে। তবে তাদের কারোই জ্বর ছাড়া অন্য কোন উপসর্গ ছিলো না। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বাসায় বসেই চিকিৎসা নিচ্ছেন তারা। 

এর আগে আজ শনিবার (২০ জুন) দুপুরে হুট করে খবর আসে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নড়াইল– ২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা করোনায় আক্রান্ত। জ্বর আসলে করোনা পরীক্ষায় জন্য নমুনা পাঠিয়েছিলেন মাশরাফি। পরে মাশরাফির রিপোর্ট আসে পজিটিভ। 

এরপরেই খবর আসে আরেক ক্রিকেটার নাজমুল ইসলাম অপুর করোনায় আক্রান্ত হওয়ার। উল্লেখ্য অপুসহ তার বাবা এবং মায়েরও করোনা পজিটিভ।

রাজধানীর কোরবানি হাটগুলোয় ভেটেরিনারি চিকিৎসাসেবা দিচ্ছেন বা…
  • ২৩ মে ২০২৬
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেতে নতুন নির্দেশনা জারি ট্রাম্প…
  • ২৩ মে ২০২৬
কাভার্ড ভ্যানের গোপন চেম্বারে মিলল ২৩ হাজার ইয়াবা
  • ২৩ মে ২০২৬
আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীদেরও ভাগ্য খুলছে নবম প…
  • ২৩ মে ২০২৬
আরও কমল সোনার দাম, নতুন দাম নির্ধারণ করল বাজুস
  • ২৩ মে ২০২৬
নানা আয়োজনে ঢাবিতে নজরুল জন্মবার্ষিকী পালনের উদ্যোগ
  • ২৩ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081