আমি বর্ণবাদকে ঘৃণা করি, বর্ণবাদকে না বলুন: মুশফিক

১৪ জুন ২০২০, ০৭:৩৪ PM

© ফেসবুক

কৃষ্ণাঙ্গ হবার কারণে গত সপ্তাহে আফ্রিকান-আমেরিকান সাবেক বাস্কেটবল খেলোয়াড় জর্জ ফ্লয়েডকে হাঁটুতে পিষে হত্যা করেছে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্য পুলিশ। এ নির্মম হত্যার ভিডিও ভাইরাল হতেই প্রতিবাদে ফেটে পড়ে পুরো যুক্তরাষ্ট্রসহ সারাবিশ্ব।

এবার যুক্তরাষ্ট্র থেকে ছড়িয়ে পড়া বর্ণবাদ বিরোধী আন্দোলনে শামিল হলেন বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র ক্রিকেটার, উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমও। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের পেজে দেওয়া এক স্ট্যাটাসে বর্ণবাদের বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করেছেন তিনি।

মুশফিক ফেসবুকে বর্ণবাদ বিষয়ক একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘আমি বর্ণবাদকে ঘৃণা করি, বর্ণবাদকে না বলুন’।

এ বর্ণবাদ ক্রিকেটেও নতুন কিছু নয়। ক’দিন আগেই ওয়েস্ট ইন্ডিজের কারকা ক্রিকেটার ড্যারেন স্যামি অভিযোগ করেছেন, আইপিএলে তাকে বর্ণবাদী আচরণের শিকার হতে হয়েছিল। পৃথিবীব্যাপি চলে আসা এই বৈষম্যের বিরুদ্ধে অন্যান্য দেশের ক্রিকেটারদের মত সোচ্চার মুশফিকও।

স্পীকারের সহধর্মিণীর রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল
  • ০৩ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালী থেকেই মুসলিম পতনের শুরু, হরমুজ প্রণালী থেকেই …
  • ০৩ এপ্রিল ২০২৬
একই দিনে জাতীয় বিশ্ববিদ্যালয় ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ভর্ত…
  • ০৩ এপ্রিল ২০২৬
মেয়ে জাইমাকে নিয়ে মুভি দেখতে সিনেমা হলে গেলেন প্রধানমন্ত্রী
  • ০৩ এপ্রিল ২০২৬
জুলাই সনদ নিয়ে কোনো ধরনের অপরাজনীতি সহ্য করা হবে না: চিফ হু…
  • ০৩ এপ্রিল ২০২৬
দেড় মাস না পেরোতেই চাপের মুখে সরকার
  • ০৩ এপ্রিল ২০২৬