আলো ছড়াচ্ছে বৃহত্তর মাঝিরকাটা উন্নয়ন ফোরামের উদ্যোগ

২৯ মে ২০২০, ০৪:৩৮ PM

© টিডিসি ফটো

কোভিড-১৯ এর কবলে পড়ে পুরো পৃথিবী স্তব্ধ। এই মহামারির সময়ে তরুণ সমাজ এবং বিভিন্ন সামাজিক সংগঠনগুলো এগিয়ে আসছে শুরু থেকেই। বাংলাদেশেও তার ব্যতিক্রম হয়নি।

কক্সবাজার জেলার রামু উপজেলার অন্যতম ইউনিয়ন গর্জনিয়ায় তরুণরা গড়ে তুলেছে ‘বৃহত্তর মাঝিরকাটা উন্নয়ন ফোরাম’ নামের এক সামাজিক সংগঠন। করোনা মহামারির শুরু থেকে কাজ করে তাদের সুনাম ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। দুর্যোগ মোকাবেলায় তাদের সামাজিক কর্মকান্ড এবং অগ্রগামিতায় প্রশংসা কুড়িয়েছে অনেক।

শুরুতে অসচ্ছল ১৩২টি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেন তারা। নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিতরণে ছিল, পাঁচ কেজি চাল, এক লিটার তেল, এক কেজি পেঁয়াজ, এক কেজি চিনি এবং দুই কেজি ছোলা।

এই উদ্যোগের পরপরই কমিটি গঠন করেন তারা। এর পরবর্তী উদ্যোগ হিসেবে ঈদের আগের দিন মাঝিরকাটার সকল মসজিদ স্যানিটাইজার এবং ডেটল দিয়ে পরিষ্কার করেন। জানা যায়, বিভিন্ন ইউনিটে বিভিক্ত হয়ে কাজ করেন তারা।

আজ শুক্রবার (২৯ মে) বৃহত্তর মাঝিরকাটার সকল কবরস্থান পরিষ্কার করার উদ্যোগ নিয়েছেন তারা। ফজরের নামাজের পরপরই কাজ শুরু করেন। এই পরিষ্কার অভিযানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম, সহ-সভাপতি এ কে এম শাহজালাল, সাংগঠনিক সম্পাদক ওবাইদুল ইসলাম লিটনসহ সংগঠনের সদস্যরা। এছাড়াও এলাকার রাস্তার পাশে প্রায় দুই হাজার চারা লাগানোর উদ্যোগ নিয়েছেন তারা।

সংগঠনের সভাপতি মিজানুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা আসলে অতি মহৎ কোন কাজ করছি না। তরুণ সমাজের দায়িত্ব সমাজের পাশে দাড়ানো। সেই দায়িত্ব পালন করেছি শুধু। সৃষ্টির শুরু থেকে এখনো পর্যন্ত সব উন্নয়নমূলক কাজে তরুণ সমাজ ভূমিকা পালন করে আসছে। আমরাও সেই ক্ষুদ্র প্রচেষ্টা করেছি। সংগঠনের সবাই সমাজের স্বার্থে নিজ উদ্যোগে কাজে নেমেছে।

সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ বলেন, আমরা সংগঠকরা কাজ করছি দেখে এলাকার সবাই আমাদের সাহায্য করেছেন। আর্থিক এবং শারীরিকভাবে আমরা তাদের সাহায্য পেয়েছি। সংগঠনের সদস্যদের তৎপরতায় এতদূর এগিয়ে এসেছি। আমরা সামনে এলাকার রাস্তাগুলোর পাশে চারা লাগানোর উদ্যোগ নিচ্ছি।

স্থানীয়রা মনে করছেন, এভাবে কাজ করলে এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবে। এছাড়াও যারা অসচ্ছল আছেন তাদেরও অভাব অনেকটা কমে আসবে।

পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চাঁদার টাকা না দেওয়ায় ব্যবসায়ীর ছেলেকে মারধর, দোকানে তালা দ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9