২ কোটি টাকা বাঁচাতে অবসর নেননি, রহস্য খোলাসা মাশরাফির (ভিডিও)

২৮ মে ২০২০, ১১:২২ AM

© সংগৃহীত

২০১৯ ইংল্যান্ড ‌বিশ্বকা‌পের শেষ ম্যা‌চে অবসর নি‌তে চে‌য়েছি‌লেন মাশরাফি। কিন্তু ‌বোর্ড থে‌কে সম্মা‌নের স‌ঙ্গে বিদায় দেয়ার প্রস্তাবে সে সিদ্ধান্ত থে‌কে স‌রে আসেন। জিম্বাবু‌য়ের বিপ‌ক্ষে ২ কো‌টি টাকা খরচ ক‌রে বিদায়ী ম্যাচ আ‌য়োজন কর‌তে চে‌য়ে‌ছি‌লো বি‌সি‌বি। খর‌চের বিষয়‌টি ভে‌বে মাশরাফি সে প্রস্তাবে রাজী হন‌নি।

বুধবার ‘নট আউট নোমান’ ফেসবুক পে‌জের স‌ঙ্গে অনলাইন আড্ডায় এসব বলে‌ছেন মাশরাফি নিজেই।

এই আড্ডায় মাশরাফিকে অবসর নিয়ে প্রশ্নে বলা হয়, আমরা জানি যে আপনি বলেছিলেন বিশ্বকাপের পর অবসর নেবেন। সেই সময় আপনার অবসর নিয়ে সর্বমহলের একটি চাপ ছিল আপনার ওপরে যে আপনাকে অবসর নিতে হবে। সবাই মিলে আপনার অবসরের ক্ষেত্র প্রস্তুত করে দিয়েছিলেন। আপনি কি জেদ থেকে অবসর নেননি?

তখন মাশরাফি বলেন, দেখেন আমার অবসরের ঘটনা এর আগেও একটা ঘটেছে। বিশ্বকাপের আমাদের লাস্ট ম্যাচে আমি অবসর নিতে চেয়েছিলাম। এরপরে জিম্বাবুয়েকে ২ কোটি টাকা দিয়ে নিয়ে এসে ম্যাচ খেলানোর পরিকল্পনা করা হয়েছিল। তখন আমার মনে হয়েছিল মাশরাফির এটা প্রাপ্য, ঠিক আছে নিজের মাঠ থেকে অবসর নেয়ার বিষয়টি। কিন্তু দুই কোটি টাকা খরচ করে ম্যাচ আয়োজন করে সেখানে অবসর নেয়া এটি আমার প্রাপ্য নয়। ঠিক এই কারণে আমি অবসর নেইনি।

দেখুন ভিডিও...

রাজধানীর কোরবানি হাটগুলোয় ভেটেরিনারি চিকিৎসাসেবা দিচ্ছেন বা…
  • ২৩ মে ২০২৬
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেতে নতুন নির্দেশনা জারি ট্রাম্প…
  • ২৩ মে ২০২৬
কাভার্ড ভ্যানের গোপন চেম্বারে মিলল ২৩ হাজার ইয়াবা
  • ২৩ মে ২০২৬
আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীদেরও ভাগ্য খুলছে নবম প…
  • ২৩ মে ২০২৬
আরও কমল সোনার দাম, নতুন দাম নির্ধারণ করল বাজুস
  • ২৩ মে ২০২৬
নানা আয়োজনে ঢাবিতে নজরুল জন্মবার্ষিকী পালনের উদ্যোগ
  • ২৩ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081