শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে সাকিবের স্ট্যাটাস ভাইরাল

১৫ ডিসেম্বর ২০১৯, ০১:২৭ PM

© সংগৃহীত

ক্রিকেট জগতের তারকা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান শহীদ বুদ্ধিজীবী দিবসে বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।

সেখানে তিনি লিখেছেন, ‘৪৯ বছর আগে যা হারিয়েছি, তা কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব নয়। শ্রদ্ধাভরে স্মরণ করছি ১৪ ডিসেম্বরে প্রাণ হারানো শহীদ বুদ্ধিজীবীদের। সামনে এগিয়ে যাওয়ার শক্তি আর সাহসটা পাই আপনাদের কাছ থেকেই।’

বর্তমানে জুয়াড়ির সঙ্গে যোগাযোগের বিষয়টি আইসিসিকে অবগত না করানোর অপরাধে সব ধরনের ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

Ozil twit

প্রসঙ্গত ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসররা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। বুদ্ধিজীবী হত্যার ঠিক দুদিন পর ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন বাংলাদেশের জন্ম হয়। সেই স্বাধীনতার ৪৯ বছর পেরিয়েছে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের হারানোর ক্ষত এখনও শুকায়নি।

 

চুয়াডাঙ্গায় ২৮০ কেজি সরকারি চাল-আটা জব্দ, বিএনপি নেতাকে ৫০ …
  • ১১ জুন ২০২৬
চকরিয়ায় কারারক্ষীর বাড়িতে পুলিশ পরিচয়ে ঢুকে ডাকাতি
  • ১১ জুন ২০২৬
৮ম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ, স্বেচ্ছাসেবক দল নেতা ও সহায়ত…
  • ১১ জুন ২০২৬
প্রতি উপজেলায় গণগ্রন্থাগার স্থাপন: জিয়াউর রহমানের স্বপ্নপূর…
  • ১১ জুন ২০২৬
ঢাকার ৫৬ খাল দখলমুক্ত ও পুনঃখননের পরিকল্পনা
  • ১১ জুন ২০২৬
বাগেরহাটে দুর্বৃত্তদের হামলায় কৃষক দল নেতা নিহত, প্রতিবাদে …
  • ১০ জুন ২০২৬
×