সবার দোয়া চাই: মিথিলার স্ট্যাটাস

১২ ডিসেম্বর ২০১৯, ০৩:৩০ PM

নবদম্পতি কলকাতার চিত্রপরিচালক সৃজিত মুখার্জি ও বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা মধুচন্দ্রিমার জন্য তারা উড়াল দিয়েছেন ইউরোপের ভূস্বর্গ সুইজারল্যান্ডে। তারা গন্তব্যে পৌঁছে গিয়েছেন ইতোমধ্যেই।

এবার শুধুই একান্তে সময় কাটানো। ফিরে এসেই আবার ডুবতে হবে কাজে। কারণ, শিগগিরই মুক্তি পাবে সৃজিতের ‘দ্বিতীয় পুরুষ’ সিনেমাটি। আর মিথিলার হাতেও রয়েছে অনেক কাজ। সুইজারল্যান্ডে মিথিলার ব্যক্তিগত প্রয়োজনও রয়েছে। আর তাই জরুরি কাজের সঙ্গে ‘হানিমুন’টাও চমৎকারভাবে উদযাপন করছেন সদ্য ঘরবাঁধা এই তারকা জুটি।

সোমবার সেখানে পৌঁছে মিথিলার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন সৃজিত। ক্যাপশনে মজা করে লিখেছেন, ‘যা সিমরন যা, কর লে আপনি পিএইচডি।’ হ্যাঁ হানিমুনের পাশাপাশি মিথিলা সেখানকার একটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডির উদ্দেশে গেছেন।

সুইজারল্যান্ডের নির্মল প্রকৃতির সুধা দুজনেই পান করছেন পরম তৃপ্তিতে। একই সঙ্গে নতুনভাবে নিজেদের খুঁজে নিচ্ছেন। এত কিছুর পরেও নার্ভাস মিথিলা। সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব জেনেভাতে গিয়ে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন তিনই।

আর সেই ছবির ক্যাপশনে মিথিলা লেখেন– জীবনের আরেকটি নতুন অধ্যায়ে পদার্পণ করলাম। ইউনিভার্সিটি অব জেনেভাতে পিএইচডি শুরু করলাম। এর আগে কখনও এতটা নার্ভাস হইনি। এই অধ্যায় সফলভাবে সম্পন্ন করতে বন্ধু এবং পরিবারের সবার দোয়া ও আশীর্বাদ প্রয়োজন।

জানা গেছে, জেনেভার একটি বিশ্ববিদ্যালয়ে মিথিলা পিএইচডি নিবন্ধন করবেন। আর সেই কারণেই মধুচন্দ্রিমার জন্য আল্পস পর্বতে ঘেরা ওই সুন্দর দেশটিকেই বেছে নিয়েছেন তারা। কাজটাও সারা হবে আবার একসঙ্গে কাটানোও যাবে বেশ কয়েকটা দিন। সেখানে এক সপ্তাহ সময় কাটানোর পরিকল্পনা রয়েছে তাদের।

প্রসঙ্গত, এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট মিথিলা বিয়ে করেছিলেন জনপ্রিয় কণ্ঠ শিল্পী তাহসান খানকে। টানা ১১ বছর সংসার করেছেন তারা। অবশেষে তাদের বিচ্ছেদ হয় ২০১৭ সালের ২০ জুলাই। তাদের আইরা তাহরিম খান নামের এক সন্তানও রয়েছে। তাহসানের সঙ্গে বিচ্ছেদের পরে ইফতেখার আহমেদ ফাহমির সঙ্গে সম্পর্কে জড়ান মিথিলা।

মিথিলা-সৃজিতের আলাপ বেশ কয়েক বছরের। বন্ধুত্ব থেকে শুরু। ধীরে ধীরে গাঢ় হয়েছে প্রেম। বেশ কয়েক মাস ধরেই তাদের বিয়ে নিয়ে নানা রকমের গুঞ্জন শোনা যাচ্ছিল। কেউ বলছিলেন, আগামী বছরের শুরুতে বিয়ে করবেন তারা, আবার কেউ কেউ বলছিলেন বিয়ে করতে করতে মার্চ মাস চলে আসবে। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার (৬ ডিসেম্বর) নতুন জীবনের যাত্রা শুরু করলেন সৃজিত-মিথিলা।

আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9