এবার নেপালকে উড়িয়ে দিল সালমা, মুর্শিদারা

০৪ ডিসেম্বর ২০১৯, ১২:১৫ PM

© সংগৃহীত

নেপাল নারী ক্রিকেট দলকে এসএ গেমসে টি-টোয়েন্টিতে ১০ উইকেটে হারিয়ে দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এর আগে মঙ্গলবার নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়েছিল তারা।

নেপালকে অল্প রানে থামিয়ে দিয়ে জয়ের পথে অনেকটাই এগিয়েছিল বাংলাদেশ নারী দল। পরে ব্যাটিংয়ে নেমে বাকি কাজ অনায়াসে সারেন দুই ওপেনিং ব্যাটসম্যান।

পোখরার রঙ্গশালা স্টেডিয়ামে মাত্র ৭.৪ ওভারে বিনা উইকেটে জয়ের জন্য ৫১ রানের লক্ষ্যে পৌঁছে যায় সালমারা। ওপেনার মুর্শিদা খাতুন ২২ বলে চার চারে ২২ রান করেন। এছাড়া ১৯ বলে দুই চার ও এক ছক্কায় ১৯ রান করেন অপর ওপেনার আয়েশা রহমান।

এর আগে টসে হেরে মাত্র ৫০ রানে গুঁড়িয়ে যায় নেপাল। দলটির তিন ব্যাটসম্যান ছাড়া কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। রানের খাতাই খুলতেই পারেননি ৫ জন!

বাংলাদেশ দলের বোলারদের মধ্যে চার ওভার বোলিং করে দুই মেডেনসহ আট রানে ৪ উইকেট নিয়েছেন রাবেয়া খান। দুটি উইকেট নিয়েছে জাহানারা আলম। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন সালমা খাতুন, নাহিদা আক্তার ও ফাহমিদা খাতুন।

চুয়াডাঙ্গায় ২৮০ কেজি সরকারি চাল-আটা জব্দ, বিএনপি নেতাকে ৫০ …
  • ১১ জুন ২০২৬
চকরিয়ায় কারারক্ষীর বাড়িতে পুলিশ পরিচয়ে ঢুকে ডাকাতি
  • ১১ জুন ২০২৬
৮ম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ, স্বেচ্ছাসেবক দল নেতা ও সহায়ত…
  • ১১ জুন ২০২৬
প্রতি উপজেলায় গণগ্রন্থাগার স্থাপন: জিয়াউর রহমানের স্বপ্নপূর…
  • ১১ জুন ২০২৬
ঢাকার ৫৬ খাল দখলমুক্ত ও পুনঃখননের পরিকল্পনা
  • ১১ জুন ২০২৬
বাগেরহাটে দুর্বৃত্তদের হামলায় কৃষক দল নেতা নিহত, প্রতিবাদে …
  • ১০ জুন ২০২৬
×