ভারতীয় টিভি পর্দায় আরিফিন শুভ

০৩ ডিসেম্বর ২০১৯, ১২:৪৭ PM

ভারতীয় টিভি জি বাংলা সিনেমা’য় দেখানো প্রচার হবে আরিফিন শুভ অভিনীত সিনেমা ‘আহা রে’।

আগামী ৮ ডিসেম্বর দুপুর ১টায় ‘ ‘আহা রে’ আরাম্ভ হবে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আরিফিন শুভ নিজেই।

তিনি বলেন, ‘এটি আমার অভিনীত প্রথম ভারতীয় ছবি। এবার এটি টিভিতে দেখানো হচ্ছে। ভারতীয়দের পাশাপাশি বাংলাদেশিরাও ছবিটি দেখার সুযোগ পাবে। এটা আমার জন্য সত্যি আনন্দের।’

‘আহা রে’ চলতি বছর ২২ ফেব্রুয়ারি কলকাতায় মুক্তি পায়। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ এবং ওপার বাংলার ঋতুপর্ণা সেনগুপ্ত। এ ছাড়া ছবির বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক আলমগীর। এটি পরিচালনা করেছেন ওপার বাংলার নির্মাতা রঞ্জন ঘোষ।

দুই ধর্মের মানুষের ভালোবাসার গল্প উঠে এসেছে ‘আহা রে’ ছবিতে। যা আবর্তিত হয়েছে খাবারকে ঘিরে। এতে শুভ অভিনয় করেছেন ফারাজ চৌধুরীর চরিত্রে। তিনি পেশায় একজন শেফ। অন্যদিকে ঋতুপর্ণা সেনগুপ্ত হোম ক্যাটারিং সার্ভিসের রাঁধুনি। যিনি ঘরে তৈরি খাবার সব জায়গায় সরবরাহ করে থাকেন।

চুয়াডাঙ্গায় ২৮০ কেজি সরকারি চাল-আটা জব্দ, বিএনপি নেতাকে ৫০ …
  • ১১ জুন ২০২৬
চকরিয়ায় কারারক্ষীর বাড়িতে পুলিশ পরিচয়ে ঢুকে ডাকাতি
  • ১১ জুন ২০২৬
৮ম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ, স্বেচ্ছাসেবক দল নেতা ও সহায়ত…
  • ১১ জুন ২০২৬
প্রতি উপজেলায় গণগ্রন্থাগার স্থাপন: জিয়াউর রহমানের স্বপ্নপূর…
  • ১১ জুন ২০২৬
ঢাকার ৫৬ খাল দখলমুক্ত ও পুনঃখননের পরিকল্পনা
  • ১১ জুন ২০২৬
বাগেরহাটে দুর্বৃত্তদের হামলায় কৃষক দল নেতা নিহত, প্রতিবাদে …
  • ১০ জুন ২০২৬
×