ফের ঝড় তুলল রানুর নতুন ভিডিও গান

১৭ নভেম্বর ২০১৯, ০১:৫৬ PM

আবারও নেটদুনিয়ায় ঝড় তুলল রানু মণ্ডলের ‘আশিকি মে তেরি’ গান। ইতোমধ্যে গানটির ভিডিও ভাইরাল হয়েছে। রানুর বর্তমান কর্মক্ষেত্র বলিউড। তার গান শুনে মুগ্ধ হয়ে হিমেশ রেশমিয়া বলেছিলেন, তিনি রানুকে দিয়ে তার পরবর্তী ছবিতে প্লে-ব্যাক করাতে চান। কথা রেখেছিলেন হিমেশ।

ইনস্টাগ্রামে মাঝেমধ্যেই প্রকাশ পেত তার ঝলক। তখন প্রশ্ন ছিল- কখন প্রকাশ পাবে সেই গান। সেই প্রতীক্ষার অবসান। ইউটিউবে মুক্তি পেয়েছে রানু আর হিমেশ রেশমিয়ার ডুয়েট ‘আশিকি মে তেরি’। আর মুক্তির পরই নেটদুনিয়ায় ভাইরাল সেই গান।

হিমেশ রেশমিয়ার পরিচালনায় অবশ্য রানুর প্রথম গান ছিল- ‘তেরি মেরি কাহানি’। রানুর কণ্ঠের সেই সুরে আজও মাতোয়ারা নেটদুনিয়া। (সূত্র: সংবাদ প্রতিদিন)

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯ হাজার কোটি টাকা, পে স্কেলের অর্থ সংস্থ…
  • ১১ জুন ২০২৬
বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান আজ, দেখবেন যেভাবে
  • ১১ জুন ২০২৬
বাজেট অধিবেশনের কার্যসূচিতে কী থাকছে?
  • ১১ জুন ২০২৬
সংসদে বাজেট অধিবেশন দেখার সুযোগ পেল ৭০ শিক্ষার্থী
  • ১১ জুন ২০২৬
আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 
  • ১১ জুন ২০২৬
দেশের ৭ অঞ্চলে বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ১১ জুন ২০২৬
×