ওষুধেও কমছে না রক্তচাপ? বদলে ফেলুন এই ৩ অভ্যাস

১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ AM
 উচ্চ রক্তচাপ

উচ্চ রক্তচাপ © টিডিসি ফটো

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে নিয়মিত ওষুধ খাওয়ার পাশাপাশি জীবনযাপনে কিছু পরিবর্তন আনা জরুরি। হৃদ্‌যন্ত্রের সুস্থতা ধরে রাখতে স্বাস্থ্যকর খাবার, নিয়মিত শরীরচর্চা ও ওজন নিয়ন্ত্রণের মতো তিনটি অভ্যাসে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের কার্ডিওভাসকুলার সার্জন জেরেমি লন্ডন।

দীর্ঘদিন উচ্চ রক্তচাপ থাকলে হৃদ্‌রোগের ঝুঁকি বাড়ে। এ কারণে অনেকের নিয়মিত ওষুধ খেতে হয়। তবে শুধু ওষুধের ওপর নির্ভর না করে জীবনযাপনে পরিবর্তন আনলেও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা এবং হৃদ্‌স্বাস্থ্য ভালো রাখা সহজ হয়।

চিকিৎসক জেরেমি লন্ডনের পরামর্শ অনুযায়ী, প্রথমেই খাবারের বিষয়ে সতর্ক হতে হবে। উচ্চ রক্তচাপের ক্ষেত্রে সোডিয়ামসমৃদ্ধ খাবার এড়িয়ে চলা জরুরি। খাদ্যতালিকায় ফল, সবজি ও চর্বিহীন মাংস রাখতে হবে।

দ্বিতীয়ত, নিয়মিত শরীরচর্চা করতে হবে। চিকিৎসকের মতে, ব্যায়াম হৃদ্‌স্পন্দন ও হৃদ্‌যন্ত্রের কার্যক্ষমতা ভালো রাখতে সহায়তা করে। এমনকি হালকা শরীরচর্চাও উপকারী।

তৃতীয়ত, ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। অতিরিক্ত ওজন হৃদ্‌যন্ত্র, কিডনি ও লিভারসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে। ওজন নিয়ন্ত্রণে রাখলে একাধিক রোগের ঝুঁকি কমার পাশাপাশি হৃদ্‌যন্ত্রের কার্যক্ষমতাও ভালো থাকে।

এ ছাড়া স্লিপ অ্যাপনিয়ার লক্ষণ থাকলে বিষয়টি অবহেলা না করার পরামর্শ দিয়েছেন জেরেমি লন্ডন। নিয়মিত নাক ডাকা, ঘুম থেকে ওঠার পর ক্লান্ত লাগা কিংবা মাঝরাতে শ্বাসকষ্টের কারণে ঘুম ভেঙে যাওয়ার মতো লক্ষণ থাকলে স্লিপ অ্যাপনিয়া থাকতে পারে। এই সমস্যা ঘুমের সময় হৃদ্‌রোগের ঝুঁকি বাড়াতে পারে।

রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত ওষুধ খাওয়ার পাশাপাশি নিয়মিত রক্তচাপ মাপার পরামর্শও দিয়েছেন চিকিৎসক। এতে কখন রক্তচাপ বাড়ছে বা কমছে, তা পর্যবেক্ষণ করা সহজ হয় এবং সময়মতো সমস্যা শনাক্ত করা সম্ভব হয়।

নিয়মিত ওষুধ সেবন ও রক্তচাপ পর্যবেক্ষণের পাশাপাশি জীবনযাপনে এসব পরিবর্তন আনলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা এবং হৃদ্‌রোগ ও স্ট্রোকের ঝুঁকি কমাতে সহায়তা করতে পারে।

পবিপ্রবি ছাত্রদলের সভাপতি রাতুলের সাংগঠনিক পদ স্থগিত
  • ০৯ অক্টোবর ২০২৬
১৩তম গ্রেডের তিন পদে আবেদনের সুযোগ চান ইবতেদায়ীর শিক্ষকরা, …
  • ০৯ অক্টোবর ২০২৬
ন্যাশনাল ল্যাবরেটরি মেডিসিনের সিরিয়াল মিলবে অনলাইনে, শুরু ১…
  • ০৯ অক্টোবর ২০২৬
এনসিসি ব্যাংকে ৪ পদে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ০৯ অক্টোবর ২০২৬
লবণজলে অবারিত স্বপ্ন, লবণাক্ত শৈশব
  • ০৯ অক্টোবর ২০২৬
নোবেল শান্তি পুরস্কারে ট্রাম্পকে টেক্কা দিতে পারেন যারা
  • ০৯ অক্টোবর ২০২৬