প্রতিবন্ধী ভাতার কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়, ভুক্তভোগীদের অভিযোগে আটকের পর মুচলেকায় মুক্ত

১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ AM , আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ AM
জনি আক্তার

জনি আক্তার © টিডিসি সম্পাদিত

নওগাঁর মহাদেবপুরে ভুয়া প্রতিবন্ধী ভাতার কার্ড দেওয়ার অভিযোগে আটক নারী জনি আক্তার (২৯) মুসলেকা দিয়ে ছাড় পেয়েছেন। শুক্রবার (১১ সেপ্টম্বর,২০২৬) সন্ধ্যায় তাকে আটকের পর রাত সাড়ে ১০টার দিকে ছাড়া পেয়েছেন অভিযুক্ত ওই নারী। এ সময় আগামী ১৫ দিনের মধ্যে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লিখিত আপসনামায় স্বাক্ষর করেছেন তিনি। 

লিখিত আপসনামা সূত্রে জানা যায়, অভিযুক্ত জনি আক্তার বিভিন্ন সময়ে ভুক্তভোগীদের কাছে থেকে ৭৬ হাজার ৪০০ টাকা নেন। পরে তিনি তাদের ভাতার কার্ড করে দিতে না পারায় আগামী ১৫ দিনের মধ্যে ভুক্তভোগীদের টাকা তাদের ফেরত দেবেন। তাদের কাছে থেকে নেওয়া টাকা ফেরত না দিলে ভুক্তভোগীরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে। 

মুসলেকা দেওয়া নারী জনি আক্তার উপজেলার ভীমপুর উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। অভিযোগ সূত্রে জানা গেছে, জনি আক্তার উপজেলার ভীমপুর গ্রামের মোট ১৩ জনের কাছ থেকে প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে বিভিন্ন সময়ে ৭৮ হাজার ৮০০ টাকা নেন। তাদের কার্ড করে দিতে ব্যর্থ হলে সবার টাকা ফেরত দেওয়া হবে বলেও তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন।

গত ১৬ আগস্ট ভুক্তভোগীদেরকে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার কথা বলে ডেকে নেওয়া হলেও সেখানে নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যান তিনি। পরে গত ২০ আগস্ট দুপুর ১২টার দিকে ভুক্তভোগীরা তার বাড়িতে গিয়ে টাকা ফেরত চান। পরে তাদের মধ্যে তিনজনকে ভূয়া প্রতিবন্ধী কার্ড দেন। একপর্যায়ে টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিলে সে তাদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং টাকা ফেরত দেবেন না বলে জানিয়ে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দেন।

এ ঘটনায় তহমিনা ও রেনুকা বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মহাদেবপুর থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ করলে শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে জনি আক্তার জুঁইকে আটক করে থানা পুলিশ।

আরও দেখুন: বাংলাদেশ নৌবাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ, আবেদন করতে পারবেন ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীরাও

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত জনি আক্তার বলেন, ‘আমার দেবরের সাথে আমাদের পারিবারিক দ্বন্দ্ব চলছে। সে কারণে সে চক্রান্ত করে ওই মেয়েদের দিয়ে আমাকে ফাঁসিয়েছে।’ তিনি কারও কাছে টাকা নেননি দাবি করেন। বক্তব্য নেওয়ার পরে দ্য ডেইলি ক্যাম্পাসের প্রতিবেদককে আবারও কল দিয়ে এ বিষয়ে সংবাদ প্রকাশ করলে সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি দিয়ে জনি আক্তার বলেন আমিও দল করি।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ‘আটকের পর ভুক্তভোগীদের সাথে বসে সে আগামী ১৫ দিনের মধ্যে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন। এরপর উপস্থিত স্বাক্ষীদের সামনে লিখিত আপোষনামায় স্বাক্ষর করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।’

নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে লাশ হয়ে ফিরলেন রিনা আক্তার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাট হাতেও নজর কাড়লেন হাসান মাহমুদ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ ছাত্রদল নেতা রকি
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জাকসুকে ‘অবৈধ’ আখ্যা, সুষ্ঠু নির্বাচন আয়োজনের আহ্বান ছাত্র …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রিপিট ক্যাডার বন্ধ, শিক্ষা ক্যাডারের শূন্য পদ যুক্তসহ তিন দ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9