দেখে নিন এবারের বিপিএলে কে কোন ক্যাটাগরিতে

১৭ নভেম্বর ২০১৯, ০৮:১৩ AM

বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) উপলক্ষে দেশি খেলোয়াড়দের মোট ৬ টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এর মধ্যে এ’ প্লাস ক্যাটাগরির খেলোয়াড়রা ৫০ লাখ করে, এ’ক্যাটাগরির খেলোয়াড়রা ২৫ লাখ, ‘বি’ক্যাটাগরির ১৮ লাখ ও ‘সি’ক্যাটাগরির খেলোয়াড়রা ১২ লাখ করে টাকা পাবেন।

বিপিএলের এবারের আসরের জন্য বিভিন্ন দেশের ১৮১ খেলোয়াড় রয়েছেন প্লেয়ার্স ড্রাফটে। আজ রবিবার সন্ধ্যায় বিক্রি হবেন ক্রিকেটাররা।

বাংলাদেশি খেলোয়াড়দের যে ছয়টি ক্যাটাগরি করা হয়েছে এর মধ্যে‘এ+’ প্লাস ক্যাটাগরিতে রয়েছেন- টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, ড্যাশিং ওপেনার তামিম ইকবাল, উইকেট রক্ষক মুশফিকুর রহীম ও টি টোয়েন্টির অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। নিষেধাজ্ঞার এবারের বিপিএল থেকে বাদ পড়েছেন পঞ্চ পান্ডবের একজন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

‘এ’ ক্যাটাগরিতে রয়েছেন –অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত, কাটারমাস্টার মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, লিটন দাস, তাইজুল ইসলাম, ইমরুল কায়েস, মুমিনুল হক এবং মোহাম্মদ মিঠুন।

‘বি’ ক্যাটাগরিতে রয়েছেন- আবু জায়েদ রাহী, এনামুল হক বিজয়, শফিউল ইসলাম, রুবেল হোসেন, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, আফিফ হোসেন, আল আমিন, আবু হায়দার রনিসহ মোট ২৪জন ক্রিকেটার।

‘সি’ ক্যাটাগরিতে রয়েছেন-সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফীস, অলক কাপালি, আরাফাত সানি, নাইম শেখ, নাসির হোসেন, আবদুর রাজ্জাক, সাদমান ইসলামসহ ৪১ জন ক্রিকেটার।

সুপারভাইজার নিয়োগ দেবে ফুডপান্ডা, আবেদন শেষ ২১ এপ্রিল
  • ০৭ এপ্রিল ২০২৬
কারখানার জেনারেটরের ফিতায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল গৃহবধূর
  • ০৭ এপ্রিল ২০২৬
ফেসবুকে এসএসসি পরীক্ষা পেছানোর গুঞ্জন, যা বললেন শিক্ষামন্ত্…
  • ০৭ এপ্রিল ২০২৬
সাতক্ষীরায় জেলা কমিটি না থাকায় নিষ্ক্রিয় ছাত্রদল, সাংগঠনিক …
  • ০৭ এপ্রিল ২০২৬
১১ দলীয় জোটের চার দিনের কর্মসূচি ঘোষণা
  • ০৭ এপ্রিল ২০২৬
কলহ থেকে স্বামীর ওপর স্ত্রীর অদ্ভুত কাণ্ড, খুঁজছে পুলিশ
  • ০৭ এপ্রিল ২০২৬
close