শুরুতে শফিউলের আঘাত, ফিরলেন রোহিত

১০ নভেম্বর ২০১৯, ০৭:২৪ PM

বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি ম্যাচ শুরুর দ্বিতীয় ওভারের তৃতীয় বলে সাজ ঘরে ফিরলেন রোহিত শর্মা। ৬ বলে মাত্র ২ রান নিয়ে তাকে ফেরত পাঠান বাংলাদেশের বোলার শফিউল ইসলাম। ভারত সেরা এ ওপেনার তিন ম্যাচের সিরিজে এ নিয়ে দুইবার শফিউলের শিকার হলেন। প্রথম টি-টোয়েন্টিতে শফিউলের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি। সেই ম্যাচে ৯ রানে আউট হয়েছিলেন। এবার হলেন বোল্ড।

এর আগে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ। ভারতের বিপক্ষে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ভারতের নাগপুরে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। সিরিজের প্রথম দুই ম্যাচ হয়েছে দিল্লি আর রাজকোটে। আজ তৃতীয় ও সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি হচ্ছে নাগপুরে।

দিল্লি আর রাজকোটের তুলনায় নাগপুরের মাঠ তুলনামূলক অনেক বড়। মাঠ বড় হওয়ায় ধরেই নেয়া যায় নাগপুরে আজ চার ছক্কা বেশি হবে না। সিঙ্গেল আর ডাবল রান বেশি হবে। শুধু তাই নয়, নাগপুরের অতীতের পরিসংখ্যান বলে এখানে স্পিন বেশি কার্যকর হয়। রাতে খেলা হওয়ায় টস বড় ফ্যাক্টর। টস ভাগ্যের ওপর নির্ভর করছে ম্যাচের ভাগ্য।

এই মাঠে অতীতে ১১ ম্যাচের মধ্যে প্রথমে ব্যাট করা দল ৮বার জিতেছে। অতীতের এই পরিসংখ্যানই বলে দেয় আগে ব্যাট করলে ভালো হতো।

যদিও বাংলাদেশ দলের অধিনায়ক টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। আজ বাংলাদেশ দলে একটি পরিবর্তন। ইনজুরির কারণে বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত।

রিপিট ক্যাডার বন্ধ, শিক্ষা ক্যাডারের শূন্য পদ যুক্তসহ তিন দ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কর্মরত শিক্ষকদের ফের দিতে হবে যোগ্যতার প্রমাণ, বসতে হবে পরী…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রতিবন্ধী ভাতার কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়, ভুক্তভোগীদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
এক ভিসাতেই মধ্যপ্রাচ্যের ৬ দেশ ভ্রমণের সুযোগ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ওষুধেও কমছে না রক্তচাপ? বদলে ফেলুন এই ৩ অভ্যাস
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ নৌবাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ, আবেদন করতে পারবেন…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9