টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

১০ নভেম্বর ২০১৯, ০৭:০২ PM

তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ। ভারতের বিপক্ষে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ভারতের নাগপুরে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। সিরিজের প্রথম দুই ম্যাচ হয়েছে দিল্লি আর রাজকোটে। আজ তৃতীয় ও সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি হচ্ছে নাগপুরে।

দিল্লি আর রাজকোটের তুলনায় নাগপুরের মাঠ তুলনামূলক অনেক বড়। মাঠ বড় হওয়ায় ধরেই নেয়া যায় নাগপুরে আজ চার ছক্কা বেশি হবে না। সিঙ্গেল আর ডাবল রান বেশি হবে। শুধু তাই নয়, নাগপুরের অতীতের পরিসংখ্যান বলে এখানে স্পিন বেশি কার্যকর হয়। রাতে খেলা হওয়ায় টস বড় ফ্যাক্টর। টস ভাগ্যের ওপর নির্ভর করছে ম্যাচের ভাগ্য।

এই মাঠে অতীতে ১১ ম্যাচের মধ্যে প্রথমে ব্যাট করা দল ৮বার জিতেছে। অতীতের এই পরিসংখ্যানই বলে দেয় আগে ব্যাট করলে ভালো হতো।

যদিও বাংলাদেশ দলের অধিনায়ক টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। আজ বাংলাদেশ দলে একটি পরিবর্তন। ইনজুরির কারণে বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত।

 

পর্তুগালের জয়ের রাতে কাঠগড়ায় রোনালদো, গোল মিসের মহোৎসব
  • ১১ জুন ২০২৬
অনার্স প্রথমবর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
  • ১১ জুন ২০২৬
অনার্স প্রথমবর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
  • ১১ জুন ২০২৬
এক মাসে ১ কোটি ৫৯ লাখ ভাতাভোগীকে ২৪০০ কোটি টাকা বিতরণ নগদের
  • ১১ জুন ২০২৬
বেতন-ভাতায় বরাদ্দ ৮৯ হাজার কোটি টাকা, পে স্কেলের অর্থ সংস্থ…
  • ১১ জুন ২০২৬
বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান আজ, দেখবেন যেভাবে
  • ১১ জুন ২০২৬
×