শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার নেবেন না মোশাররফ করিম

০৯ নভেম্বর ২০১৯, ০৬:২১ PM

২০১৮ সালের চলচ্চিত্র ‘কমলা রকেট’ এ অভিনয় করে শ্রেষ্ট কৌতুক অভিনেতা হয়েছেন মোশাররফ করিম। কিন্তু ঘোষণা আসার পর থেকেই তার এ পুরস্কার পাওয়া নিয়ে নানা আলোচনা সমালোচনা চলছে। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মোশাররফ করিম। এমনকি এ পুরস্কার গ্রহণ করবেন না বলেও জানিয়েছেন তিনি।

শনিবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে এ নিয়ে স্ট্যাটাস দিয়েছেন মোশাররফ করিম। সেখানে তিনি লিখেছেন, ‘সকলের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে গত ৭ নভেম্বর দেশের চলচ্চিত্র অঙ্গনের সবচেয়ে বড় পুরস্কার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষনা করা হয়েছে। ২০১৮ সালের পুরস্কার প্রাপ্তদের তালিকায় আমি নিজের নামও দেখতে পেয়েছি। নুর ইমরান মিঠু পরিচালিত 'কমলা রকেট' চলচ্চিত্রের জন্য আমাকে ‘শ্রেষ্ঠ অভিনেতা কৌতুক চরিত্রে’ পুরস্কার প্রদান করা হয়েছে। ধন্যবাদ সংশ্লিষ্টদের।’

‘কিন্তু এই পুরস্কার প্রাপ্তি নিয়ে আমার কিছু কথা রয়েছে। তার আগে সবাইকে অবগত করতে চাই, কৌতুকপূর্ন বা কমেডি চরিত্র আমার কাছে অন্যসব চরিত্রের মতোই সমান গুরুত্বপূর্ণ।’

‘কিন্তু 'কমলা রকেট' চলচ্চিত্রে আমি যে চরিত্রটিতে অভিনয় করেছি সেটি কোনোভাবেই কমেডি বা কৌতুক চরিত্র নয়। ছবিটির চিত্রনাট্যকার, পরিচালকসহ সহশিল্পীরা নিশ্চয় অবগত আছেন। একই সঙ্গে যারা ছবিটি দেখেছেন তারাও নিশ্চয় উপলব্ধি করেছেন 'কমলা রকেট' এ আমার অভিনয় করা ‘মফিজুর’ চরিত্রটি কোনো কৌতুক চরিত্র নয়। এটি প্রধান চরিত্রগুলির একটি।’

‘তাই, সন্মানিত জুরি বোর্ডের কাছে আমার অনুরোধ, 'শ্রেষ্ঠ অভিনেতা কৌতুক চরিত্রে' আমার জন্য বরাদ্দ করা পুরস্কারটা প্রত্যাহার করে নিলে ভালো হয়। না হলে আমার পক্ষে এই পুরস্কার গ্রহণ করা সম্ভব নয়।’

‘আমি কাজটাকে ভালোবেসে আমৃত্যু কাজ করে যেতে চাই। আমার ভক্ত, শুভাকাঙ্খিসহ সকলের কাছে আমার ও আমার পরিবারের জন্য দোয়া চাই। একই সঙ্গে যারা পুরস্কার পেয়েছেন সবাইকে অভিনন্দন জানাই।’

তিনি আরও লিখেন, ‘এই মুহুর্তে আমি ব্যক্তিগত কাজে দেশের বাইরে অবস্থান করছি। তাই লিখিতভাবে সবাইকে জানানো হলো। আশা করছি পরিস্থিতিটি বুঝতে পেরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।’

 

রিপিট ক্যাডার বন্ধ, শিক্ষা ক্যাডারের শূন্য পদ যুক্তসহ তিন দ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কর্মরত শিক্ষকদের ফের দিতে হবে যোগ্যতার প্রমাণ, বসতে হবে পরী…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রতিবন্ধী ভাতার কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়, ভুক্তভোগীদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
এক ভিসাতেই মধ্যপ্রাচ্যের ৬ দেশ ভ্রমণের সুযোগ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ওষুধেও কমছে না রক্তচাপ? বদলে ফেলুন এই ৩ অভ্যাস
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ নৌবাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ, আবেদন করতে পারবেন…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9