পরিচয় গোপন করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকায় ভারতের কালাম!

০৮ নভেম্বর ২০১৯, ১১:৪৯ AM
মো. কালাম।

মো. কালাম। © সংগৃহীত

শুধুমাত্র বাংলাদেশিরাই জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য বিবেচিত হওয়ার কথা থাকলেও এবছর পুরস্কার প্রাপ্তদের তালিকায় একজন ভারতীয় নাগরিকের নাম দেখা গেছে। এঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন অনেকেই।

বৃহস্পতিবার প্রকাশিত পুরস্কারের তালিকায় দেখা যায়, ২০১৭ সালের সেরা ছবির পুরস্কার পেয়েছে ‘ঢাকা অ্যাটাক’। আর একই ক্যাটাগরিতে ২০১৮ সালের পুরস্কার পেয়েছে ‘পুত্র’। ‘ঢাকা অ্যাটাক’ ছবির কলাকুশলীদের মধ্যে মো. কালাম শ্রেষ্ঠ সম্পাদক হিসেবে পুরস্কৃত হচ্ছেন। অথচ তিনি কলকাতার বাসিন্দা।

চলচ্চিত্র পুরস্কারের তালিকায় কালামের নাম কীভাবে এলো- এ বিষয়ে জুরি বোর্ডের সদস্য মুশফিকুর রহমান গুলজার গণমাধ্যমকে জানান, কালাম যে একজন বিদেশি সেটা তাদের জানা ছিল না। তিনি আরো জানান, তালিকায় ১৯ নম্বরে কালামের ঠিকানা দেওয়া হয়েছিল ঢাকার পল্লবীর। প্রযোজক তার পরিচয় গোপন করেছেন। তিনি জানিয়েছিলেন, কালাম বাংলাদেশের নাগরিক।

গুলজারের মন্তব্যের বিষয়ে ‘ঢাকা অ্যাটাক’ চলচ্চিত্রের প্রযোজক সানী সানোয়ার বলেন, আমরা আবেদনের তালিকায় মো. কালামের নামই দেইনি। তিনি কীভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন, তাও জানা নেই। চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য আবেদন আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ হয়। সেখানে বলা হয়েছিল, শুধুমাত্র বাংলাদেশিরাই এই পুরস্কারের জন্য বিবেচিত হবেন।

কালাম ‘ঢাকা অ্যাটাক’ ছাড়াও ‘পোড়ামন ২’, ‘দহন’সহ  বাংলাদেশের বেশ কয়েকটি চলচ্চিত্র সম্পাদনা করেছেন।

ব্যবসা বন্ধ করে দেশ ছাড়তে চাইলেন নবীন ফ্যাশনের মালিক
  • ২৪ মার্চ ২০২৬
টেকনাফে বনভূমিতে নির্মিত অবৈধ বাড়ি উচ্ছেদ করল বন বিভাগ
  • ২৪ মার্চ ২০২৬
মানসিক ভারসাম্যহীন তরুণীর লাশ মিলল পুকুরে
  • ২৪ মার্চ ২০২৬
উত্তেজনার মধ্যেই হরমুজ পার হলো দুই ভারতীয় ট্যাংকার 
  • ২৪ মার্চ ২০২৬
এসএসসি পাসেই চাকরি যমুনা গ্রুপ, আবেদন শেষ ৯ এপ্রিল
  • ২৪ মার্চ ২০২৬
নোবিপ্রবিতে ছাত্রলীগের সন্ত্রাসীদের শিক্ষক হিসেবে নিয়োগ দেও…
  • ২৪ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence