সাবিলা নূর, তৌসিফ মাহবুব ও নেহাল © সংগৃহিত
আজ বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাবিলা নূর। গতকাল সন্ধ্যায় রাজধানীর একটি ক্লাবে তার হলুদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
এদিন হলুদ শাড়িতে অপরূপা সাজে দেখা দেন তিনি। আজ শুক্রবার তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
সাবিলা নূরের হবু বর নেহাল পেশায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ব্রডকাস্ট প্রকৌশলী। ছোট পর্দার আরেক জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবের মাধ্যমে নেহালের সঙ্গে পরিচয় হয় সাবিলার।