এবার তানভীরের আঘাত, বিপদ বাড়াল অস্ট্রেলিয়ার

১১ জুন ২০২৬, ১২:৫৪ PM
তানভীর ইসলাম

তানভীর ইসলাম © টিডিসি ফটো

তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে শুরুতেই দুঃস্বপ্নে পড়েছিল অস্ট্রেলিয়া। প্রথম দুই ওভারেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সফরকারীরা। পরে দ্য ফিজের আরেকটি উইকেট শিকারে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

এরপর বিপর্যয় সামাল দিতে লড়াই চালাতে থাকেন অধিনায়ক জস ইংলিস ও ক্যামেরুন গ্রীন। তবে তাদের প্রতিরোধও বেশিক্ষণ টেকেনি। স্পিনার তানভীর ইসলামের আঘাতে ভাঙে সেই জুটি।

৩৮ বলে ৩৪ রান করা জস ইংলিসকে তানজিদ  তামিমের ক্যাচে ফেরান তানভীর। তার বিদায়ে ৬৮ রানে ৫ উইকেট হারিয়ে বড় বিপদে পড়ে সফরকারীরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে অজিদের সংগ্রহ ৭৯ রান। গ্রিনের সঙ্গে উইকেটে আছেন ল্যাবুশেন।

এর আগে, টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের শুরু থেকেই একের পর এক ধাক্কা খায় অস্ট্রেলিয়া। ইনিংসের শুরুতেই প্রথম আঘাত হানেন তাসকিন আহমেদ। আগের ম্যাচের ধারাবাহিকতা ধরে রেখে এবারও ম্যাথু শর্টকে শূন্য রানে বোল্ড করেন তিনি। মাত্র চতুর্থ বলেই ভেঙে যায় অস্ট্রেলিয়ার ওপেনিং জুটি।

এরপরই আক্রমণে আসেন মুস্তাফিজুর রহমান। দ্বিতীয় ওভারের প্রথম বলেই কুপার কনোলিকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন তিনি। ফলে কোনো রান যোগ হওয়ার আগেই দ্বিতীয় উইকেট হারায় অস্ট্রেলিয়া।

চাপ আরও বাড়িয়ে দেন মুস্তাফিজ নিজেই। পরের ওভারের প্রথম বলেই আউট হন ম্যাট রেনশ। শুরুতে আম্পায়ার আউট না দিলেও বাংলাদেশ রিভিউ নিলে সিদ্ধান্ত বদলে যায় এবং রেনশ শূন্য রানে ফিরে যান।

সবচেয়ে বড় ধাক্কাটি আসে কেরির বিদায়ে সপ্তম ওভারে। মুস্তাফিজুর রহমানের করা একটি বল অফ স্টাম্পের বাইরে শর্ট ও ওয়াইড লেংথে পড়ে বাড়তি বাউন্স নেয়। কেরি সোজা ব্যাট চালিয়ে গ্যাপ খুঁজতে গিয়ে পয়েন্টে থাকা নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ তুলে দেন। ফলে বাংলাদেশ শিবিরে উল্লাস ছড়িয়ে পড়ে এবং অস্ট্রেলিয়া পড়ে আরও গভীর সংকটে।

রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে জড়িত ৩ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দ…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
ছয়তলা ভবন থেকে লাফ দেওয়া ড্যাফোডিলের শিক্ষার্থীর লাইফ সাপ…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬