কত টাকা বাড়ছে সিগারেটের দাম?

১১ জুন ২০২৬, ০১:৪৮ PM
সিগারেট

সিগারেট © সংগৃহীত

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সিগারেটের সব স্তরের দাম বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে প্রথমবারের মতো নিকোটিন পাউচের দাম নির্ধারণ ও এ পণ্যের ওপর কর আরোপের প্রস্তাব রাখা হচ্ছে। আজ বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ সংক্রান্ত প্রস্তাব ঘোষণা করবেন বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

প্রস্তাবিত বাজেট অনুযায়ী, প্রতি ১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন খুচরা মূল্য নিম্নস্তরে ৬২ টাকা, মধ্যম স্তরে ৯২ টাকা, উচ্চ স্তরে ১৬০ টাকা এবং অতি উচ্চ বা প্রিমিয়াম স্তরে ২১০ টাকা নির্ধারণ করা হতে পারে। বর্তমানে এসব স্তরে ১০ শলাকার সিগারেটের দাম যথাক্রমে ৬০, ৮০, ১৪০ ও ১৮৫ টাকা।

নতুন প্রস্তাব কার্যকর হলে নিম্নস্তরের ১০ শলাকার সিগারেটের দাম প্যাকেটপ্রতি ২ টাকা বাড়বে। মধ্যম স্তরের সিগারেটের দাম বাড়বে ১০ টাকা। উচ্চস্তরের সিগারেটের ক্ষেত্রে মূল্য বাড়বে ২০ টাকা। আর অতি উচ্চ বা প্রিমিয়াম স্তরের সিগারেটের দাম একলাফে ২৫ টাকা বাড়িয়ে ২১০ টাকা করা হবে, যা চার স্তরের মধ্যে সর্বোচ্চ বৃদ্ধি। এ হিসাব অনুযায়ী প্রতি শলাকা সিগারেটের দাম বাড়ছে সর্বনিম্ন ২০ পয়সা থেকে সর্বোচ্চ আড়াই টাকা পর্যন্ত।

সিগারেটের পাশাপাশি নতুন প্রজন্মের তামাকপণ্য হিসেবে পরিচিত নিকোটিন পাউচও প্রথমবারের মতো কর কাঠামোর আওতায় আসছে। প্রস্তাবিত বাজেটে প্রতি ১০ গ্রাম নিকোটিন পাউচের সর্বোচ্চ খুচরা মূল্য ৫০০ টাকা নির্ধারণ করা হচ্ছে। এ পণ্যের ওপর ৪০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের পাশাপাশি আমদানি নিরুৎসাহিত করতে ৩৫০ শতাংশ হারে শুল্ক আরোপের প্রস্তাব রাখা হয়েছে।

এ ছাড়া প্রতি ১০ গ্রাম নিকোটিন পাউচ এবং হিটেড টোব্যাকো পণ্যের ওপর ১ শতাংশ স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ আরোপেরও প্রস্তাব করা হতে পারে। হিটেড টোব্যাকোর ক্ষেত্রে প্রতি ১০ শলাকার সর্বোচ্চ খুচরা মূল্য ২১০ টাকা এবং সম্পূরক শুল্ক ৬৭ শতাংশ নির্ধারণের প্রস্তাব রয়েছে।

অর্থমন্ত্রী সিগারেটের ক্ষেত্রে সর্বোচ্চ সম্পূরক শুল্কহার ৬৭ শতাংশ নির্ধারণের প্রস্তাব করবেন। পাশাপাশি অবৈধ তামাকপণ্যের উৎপাদন ও সরবরাহ নিয়ন্ত্রণে ‘ট্র্যাক অ্যান্ড ট্রেস’ ব্যবস্থা চালুর ঘোষণা আসতে পারে, যার মাধ্যমে বাজারে তামাকজাত পণ্যের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।

স্বাস্থ্যঝুঁকি তৈরি করে এমন পণ্যের ব্যবহার কমানো এবং রাজস্ব আদায় বাড়ানোর লক্ষ্যেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

ট্যাগ: সিগারেট
ডিএমপিতে দুই অতিরিক্ত পুলিশ কমিশনার পদে রদবদল
  • ০৯ অক্টোবর ২০২৬
রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬