লিখিত পরীক্ষার সূচি প্রকাশ করল রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড

১১ জুন ২০২৬, ০১:৪৫ PM , আপডেট: ১১ জুন ২০২৬, ০১:৪৭ PM
আরপিসিএলের সহকারী ব্যবস্থাপক পদের লিখিত পরীক্ষা আগামী ২০ জুন

আরপিসিএলের সহকারী ব্যবস্থাপক পদের লিখিত পরীক্ষা আগামী ২০ জুন © সংগৃহীত

রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডে (আরপিসিএল) জনবল নিয়োগের লক্ষ্যে পূর্বে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ, সময় ও স্থান ঘোষণা করা হয়েছে।

সহকারী ব্যবস্থাপক (লিগ্যাল) পদের পরীক্ষা আগামী ২০ জুন ২০২৬ (শনিবার), দুপুর ১২টা থেকে বেলা ১টা ৩০ মিনিট পর্যন্ত বাংলাদেশ পাওয়ার ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড (বিপিইমসি), ৯/এফ, পঞ্চম তলা (লেভেল-৪), সেনা কল্যাণ কমার্শিয়াল কমপ্লেক্স, টঙ্গী, গাজীপুরে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থীদের প্রতি নির্দেশনাবলিতে বলা হয়েছে পরীক্ষার্থীদের অবশ্যই টেলিটক কর্তৃক ইস্যুকৃত রঙিন প্রবেশপত্র সঙ্গে আনতে হবে ও পরিদর্শককে প্রদর্শন করতে হবে। পরীক্ষার হলে মুঠোফোন, ক্যালকুলেটর, ডিজিটাল ঘড়ি বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট পূর্বে কেন্দ্রে উপস্থিত হতে হবে।

 

মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬
এখনো উৎকণ্ঠা কাটেনি শতাধিক নিয়োগপত্র বঞ্চিতের, যাচ্ছেন অনশনে
  • ০৩ অক্টোবর ২০২৬
এভারকেয়ার হসপিটালে মেডিকেল অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ৭…
  • ০৩ অক্টোবর ২০২৬
কর কমিশনারের কার্যালয়ে নতুন বেতন স্কেলে বিভিন্ন গ্রেডে ৪৯ প…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিএনপি আমার সঙ্গে মুনাফেকি করেছে: জুনাঈদ আল হাবীব
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আবেদন ২৫ অক্টো…
  • ০৩ অক্টোবর ২০২৬