ব্যায়ামের ভিডিও আপলোড দিয়ে ভাইরাল আমির কন্যা (ভিডিও)

২৯ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৪৬ PM

© টিডিসি ফটো

এবার নিজের ব্যায়ামের ভিডিও আপলোড করে ভাইরাল বলিউডের মি. পারফেকশনিস্ট খ্যাত আমির খানের কন্যা ইরা খান। যেখানে ব্যায়াম করার এক পর্যায়ে ধপাস করে নিচে পড়ে যান তিনি।

সম্প্রতি ইরা খান নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি মজার ভিডিও পোস্ট করেছেন, সেই ভিডিওতে ইরাকে ব্যায়াম করতে দেখা গেছে। ব্যায়াম করতে করতেই হঠাৎ করে …ধপাস…! একে তো সুন্দরী, তার উপর আবার তারকা-কন্যা, তাই খুব বেশিক্ষণ লাগল না আমির কন্যা ইরা খানের পড়ে যাওয়ার ওই মজার ভিডিওটি ভাইরাল হতে। নিজের পড়ে যাওয়ার ভিডিওটি ইনস্টাগ্রামে নিজেই শেয়ার করেন ইরা খান। ভক্তদের সঙ্গে সঙ্গে সেলিব্রিটিরাও ইরা খানের ওই ভিডিওটিতে মন্তব্য করছেন।

সোশ্যাল মিডিয়ায় খুব বেশি সক্রিয় নন, তবে তার ছবি এবং ভিডিওগুলি ইন্টারনেটে প্রায় সময়ই ভাইরাল হয়। প্রায় সময়েই খবরের শিরোনাম হয়ে থাকেন ইরা।

ইরা তার ব্যায়ামের ভিডিওটি পোস্ট করে ইরা খান ক্যাপশনে লিখেছেন, ‘আমি ঠিক আছি।’ ইরা খানের এই মজার ভিডিওটিতে ভক্তরা বেশ ভাল রকমই নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন।

বাবা অভিনয়ের মাধ্যমে সফর হলেও  সেদিকে যাওয়ার আগ্রহ নেই ইরার। নির্দেশনাই নিজের কেরিয়ার হিসাবে বেছে নিয়েছেন তিনি। ইরা খান ছবিটি পরিচালনা শুরু না করে গ্রীক নাটক ‘ইউরিপাইডস মিডিয়া’ থেকে সিদ্ধান্ত নিয়েছেন। তবে ছবি পরিচালনা নয়, গ্রীক নাটক ‘ইউরিপিডস মেডিয়া’ নাটকের মাধ্যমেই পরিচালনায় আসার সিদ্ধান্ত নিয়েছেন আমির কন্যা।

ইরা খানের ঘনিষ্ঠ সূত্র জানায়, তিনি রীতিমতো পুরো উৎসাহ নিয়ে নিজের প্রথম নির্দেশনার কাজে নেমে পড়েছেন। কারণ চলতি বছরের ডিসেম্বরে তাঁর পরিচালিত নাটকটির প্রিমিয়ার রয়েছে। ‘ইউরিপাইডস মিডিয়া’ নাটকটিতে হ্যাজেল কিচের নামও যুক্ত হয়েছে, যাঁকে ওই নাটকের মূল চরিত্রে দেখা যাবে।

সূত্র: এডিটিভি।

‘বিশ্ববিদ্যালয়ের একই পদের সব শিক্ষকের বেতন কি সমান হওয়া উচি…
  • ০১ এপ্রিল ২০২৬
চূড়ান্ত হলো বিশ্বকাপের ৪৮ দল, দেখে নিন কোন গ্রুপে কারা
  • ০১ এপ্রিল ২০২৬
কুয়াকাটায় জেলের জালে ধরা পড়া এক কোরাল সাড়ে ২৯ হাজারে বিক্রি
  • ০১ এপ্রিল ২০২৬
ঈদুল আজহার ছুটির তারিখ জানাল আমিরাত
  • ০১ এপ্রিল ২০২৬
পেট্রোল আনতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের
  • ০১ এপ্রিল ২০২৬
৪ দশক পর বিশ্বকাপে জায়গা করে নিল ইরাক
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence