মাদ্রাসা শিক্ষকদের মে মাসের বেতন কবে, যা বলছে অধিদপ্তর

১১ জুন ২০২৬, ০৩:৪৫ PM
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © ফাইল ফটো

বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসায় কর্মরত শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সংশ্লিষ্ট কোডে পর্যাপ্ত অর্থ না থাকায় বেতন ছাড়ে জটিলতা তৈরি হয়েছে বলে জানিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। বিষয়টি সমাধানে বাজেট ‘ম্যানেজ’ করার চেষ্টা করছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। বাজেট ম্যানেজ হওয়ার পর শিক্ষক-কর্মচারীরা মে মাসের বেতন পাবেন বলে জানা গেছে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, মে মাসের বেতন-ভাতার যাবতীয় কাজ শেষ করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। বাজেট সংস্থান হওয়ার পর বেতনের জিও জারি করা হবে। আগামী সপ্তাহে বাজেটের সংস্থান হতে পারে বলে জানিয়েছে সূত্রটি।

এ বিষয়ে জানতে চাইলে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বাজেট না থাকায় বেতন দিতে দেরি হচ্ছে। আমরা সবকিছু প্রস্তুত করে রেখেছি। মন্ত্রণালয় থেকে বাজেটের ব্যবস্থা হওয়া মাত্রই বেতন ছাড় হবে।’

কবে নাগাদ শিক্ষক-কর্মচারীরা মে মাসের বেতন পেতে পারেন এমন প্রশ্নের জবাবে ড. কে এম শফিকুল ইসলাম আরও বলেন, বাজেট ম্যানেজ করা অধিদপ্তরের কাজ না। এটি মন্ত্রণালয়ের কাজ। মন্ত্রণালয় অর্থ দিলে আমরা বেতনের জিও জারি করবো।’

বৃষ্টিতে কপাল পুড়ল নেপালের, সেমিতে শ্রীলঙ্কা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
২৬ বছর পর প্রিয় শিক্ষককে বিদায়, বাড়ি পর্যন্ত পিছু নিল শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসে আজ মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, একা…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
শেষ মুহূর্তের গোলে জয় পেল ফ্রান্স
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
পাঠ্যবই ছাপার কাজের মান যাচাইয়ের জন্য প্রেস পরিদর্শন শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬