যশোরে পুকুর থেকে রাইফেলের গুলি উদ্ধার

১১ জুন ২০২৬, ০৩:৪৩ PM
উদ্ধার করা গুলি

উদ্ধার করা গুলি © সংগৃহীত

যশোরের অভয়নগরে একটি পুকুর থেকে চায়না রাইফেলের সাতটি গুলি উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় দুই শিশুর গোসলের সময় গুলিগুলো চোখে পড়লে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেন। পরে অভিযান চালিয়ে পুকুরের তলদেশ থেকে গুলিগুলো উদ্ধার করা হয়।

বুধবার (১০ জুন) সন্ধ্যায় উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের সোনাতলা গ্রামে মোস্তফা মোল্যার পুকুর থেকে গুলিগুলো উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১১ জুন) সকালে এ খবর নিশ্চিত করেছেন অভয়নগর থানার ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার দুপুরে মোস্তফা মোল্যার পুকুরে মোক্তাদির ও ওয়াজেদ নামের ১০ বছর বয়সী দুই শিশু গোসল করছিল। গোসলের এক পর্যায়ে পুকুরের তলা থেকে কিছু একটা উদ্ধার করে তারা বাড়ি চলে যায়। উদ্ধার করা বস্তুটি পরিবারের সদস্যদের দেখালে তা আগ্নেয়াস্ত্রের গুলি সন্দেহে তারা পুলিশে খবর দেন। পরে ব্যাপক তল্লাশী চালিয়ে পুকুরের তলদেশ থেকে সাতটি চায়না রাইফেলের গুলি উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে অভয়নগর থানার ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, সিদ্ধিপাশা ইউনিয়নের সোনাতলা গ্রামের একটি পুকুর থেকে চায়না রাইফেলের সাতটি গুলি উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে গুলিগুলো উদ্ধার করা হয়। বৃহস্পতিবার ওই পুকুরে আবার তল্লাশি অভিযান শুরু করা হবে। কোথা থেকে পুকুরে গুলি এসেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সৌদি আরবে হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পরিচয় জানা গেছে
  • ১২ অক্টোবর ২০২৬
২ পদে কর্মচারী নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন
  • ১২ অক্টোবর ২০২৬
লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি
  • ১২ অক্টোবর ২০২৬
‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, বিএনপির সভায় এমপিদের স…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের রেজিষ্ট্রেশন শুরু আজ
  • ১২ অক্টোবর ২০২৬
তাজমিন হত্যা: আটক রাজুর কাছ থেকে জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পেল…
  • ১২ অক্টোবর ২০২৬