বেকারদের জন্য ‘জেনারেল কেয়ারগিভার’ প্রশিক্ষণের সুযোগ

১১ জুন ২০২৬, ০৪:০৪ PM
উন্নত বিশ্বে কেয়ারগিভার পেশাকে দেখা হয় বিশেষ সম্মানের চোখে

উন্নত বিশ্বে কেয়ারগিভার পেশাকে দেখা হয় বিশেষ সম্মানের চোখে © সংগৃহীত

দেশের শিক্ষিত বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান সৃষ্টি ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ৪ মাস মেয়াদি ‘জেনারেল কেয়ারগিভার’ প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণের ঘোষণা থাকছে নতুন বাজেটে। একই সঙ্গে নার্সিং ও মিডওয়াইফারি খাতের সঙ্গে যুক্তদের জন্যও থাকছে সুখবর। এ খাতে উচ্চশিক্ষা ও পেশাগত উন্নয়নের সুযোগ বাড়ানোর পাশাপাশি নার্সিং বিষয়ে ব্যাচেলর ও মাস্টার্সের সুযোগ বৃদ্ধি করার ঘোষণা থাকছে এই বাজেটে।

আজ বৃহস্পতিবার (১১ জুন) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ত্রয়োদশ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করার সময় এই ঘোষণা দিতে যাচ্ছেন। ইতোমধ্যে বাজেট উপস্থাপন শুরু করেছেন তিনি।

প্রশিক্ষণ খাতের পাশাপাশি সামগ্রিক চিকিৎসা ও সেবামূলক খাতেও বড় ধরনের কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে সরকার। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের শূন্যপদ পূরণের লক্ষ্যে অবিলম্বে ৫ হাজার এমবিবিএস চিকিৎসক নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে দেশব্যাপী মানসম্মত ও জনমুখী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নতুন করে ১ লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের কার্যক্রম শুরু হবে, যার ৮০ শতাংশই পূরণ করা হবে নারীদের মধ্য থেকে।

এ বছর স্বাস্থ্যখাতে মোট ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে, যা দেশের মোট জিডিপির ১.০১ শতাংশ। গত ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে এ বাবদ বরাদ্দ ছিল ৩৫ হাজার ৪৭৭ কোটি টাকা।

চিকিৎসা খাতকে আরও উন্নত করতে দক্ষ চিকিৎসক গঠনের লক্ষ্যে এমবিবিএসের নতুন কারিকুলাম প্রণয়নের পরিকল্পনাও রয়েছে সরকারের। নতুন কারিকুলামে ইন্টিগ্রেটেড মডিউলার পদ্ধতি, আধুনিক ক্লিনিক্যাল শিক্ষাব্যবস্থা এবং এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চিকিৎসা জ্ঞান ও প্রযুক্তির ব্যবহার অন্তর্ভুক্ত করা হচ্ছে— যা চিকিৎসকদের আরও দক্ষ ও ভবিষ্যৎমুখী করে তুলবে।

নতুন পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন সরকারি কর্মকর্তা-ক…
  • ১১ জুন ২০২৬
শিক্ষা ব্যবস্থায় এআই অন্তর্ভুক্ত করা নিয়ে যা বললেন অর্থমন্ত…
  • ১১ জুন ২০২৬
ঐতিহাসিক সিরিজ জিততে চ্যালেঞ্জিং লক্ষ্য পেল বাংলাদেশ
  • ১১ জুন ২০২৬
যশোরে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • ১১ জুন ২০২৬
দেশীয় মদে লিটারে ৫০০ টাকা ভ্যাট
  • ১১ জুন ২০২৬
ক্যানসারে চলে যাওয়া প্রাপ্তির জন্মদিনে প্রকাশ হলো তার কাব্য…
  • ১১ জুন ২০২৬
×