ফাহমিদুলকে দলে ফেরানোর দাবিতে আন্দোলন, কোচের সিন্ডিকেট ভাঙার দাবি

১৯ মার্চ ২০২৫, ১২:২৫ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৪:০২ PM
ফাহমিদুল ইসলাম

ফাহমিদুল ইসলাম © ফাইল ছবি

হামজা চৌধুরীর আগমনে বাংলাদেশের ফুটবল সমার্থকদের রোমাঞ্চ এখনো কমেনি। এর মধ্যেই আলোচনায় আরেক ইতালিপ্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম।

ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল দলের সঙ্গে সৌদি আরব থেকে ঢাকা আসেননি। ফাহমিদুলকে চূড়ান্ত দলে না নিয়ে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বিতর্কের জন্ম দিয়েছেন। বিষয়টি নজরে এসেছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার। তিনি আগামীকাল বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে এই বিষয়ে বৈঠক করবেন।

ফাহমিদুল ইতালির চতুর্থ স্তরের লিগে খেলেন। মাত্র ১৮ বছর বয়সী ফুটবলারকে কোচ হ্যাভিয়ের সম্ভাবনাময় মনে করায় জাতীয় দলে ডেকেছিলেন। সৌদি আরবে এক সপ্তাহ অনুশীলন করেছেন ও একটি ম্যাচ খেলেছেন। এরপরও তাকে বাদ দেয়ায় ফুটবলাঙ্গনে সমালোচনা হয়েছে। সমর্থকরা বাফুফে ভবন ও টিম হোটেলের সামনে প্রতিবাদ করেছেন ফাহমিদুলকে ফেরানো ও জাতীয় দলে সিন্ডিকেট ভাঙার দাবিতে।

হামজার জাতীয় দলের ক্যাম্পে আগমন উপলক্ষে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল টিম হোটেলে এসেছিলেন। হামজা হোটেলে পৌঁছানোর আগে বাফুফে সভাপতি কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার সঙ্গে কিছুক্ষণ আলাপ করেছেন। এ সময় তার আস্থাভাজন সহ-সভাপতি ফাহাদ করিমও ছিলেন। হোটেলে জাতীয় দল কমিটির অন্য সদস্যরা থাকলেও কোচের সঙ্গে আলোচনায় ছিলেন না।

পড়াশোনা শেষ না করার অনুশোচনা আজও তাড়িয়ে বেড়ায় কারিনাকে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
আকস্মিক বন্যার ৯ দিন পর অলৌকিকভাবে ২ জনকে জীবিত উদ্ধার
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
২০০ বছর পর বংশে প্রথম কন্যা শিশুর জন্ম, রাজকীয় বরণ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
একটা ধাক্কার অভাবে জাতীয়করণ হচ্ছে না, সেই ‘ধাক্কা’ কে দেবে? 
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, দেওয়া যাবে বিদ্যুৎ-গ্যাসসহ সবধরণে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬