ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শোচনীয় পরাজয় বাংলাদেশের

৩১ অক্টোবর ২০২৬, ০৪:০২ PM , আপডেট: ৩১ অক্টোবর ২০২৬, ০৪:২২ PM
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ © সংগৃহীত

মিরপুর টেস্টে বড় ব্যবধানেই হারল বাংলাদেশ। ১৭০ রানের লক্ষ্য দিয়েও লড়াই জমাতে পারেনি নাজমুল হোসেনের দল। এমনকি প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের সামনে ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতাও গড়ে তুলতে ব্যর্থ হয়েছে স্বাগতিক দল। মাত্র ৩৫ দশমিক ১ ওভারে ৮ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে নোঙ্গর করেছে ক্যারিবিয়ানরা।

লাঞ্চের পর বিনা উইকেটে ৮ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার জন ক্যাম্পবেল ও ব্রেন্ডন কিং। দারুণ কৌশলী ব্যাটিংয়ে উইকেটের চারপাশে শট খেলে নিয়মিত রান তুলেছেন তারা। বাংলাদেশের বোলাররা কয়েকবার এলবিডব্লিউর সুযোগ তৈরি করলেও রিভিউ নিয়েও সফল হতে পারেননি।

মাঝে বৃষ্টি ও আলোকস্বল্পতায় খেলা বন্ধ থাকলেও বিরতির পর একই ছন্দে ব্যাটিং চালিয়ে যান ক্যাম্পবেল ও কিং। বিনা উইকেটে ৮৭ রান নিয়ে চা বিরতিতে যায় ওয়েস্ট ইন্ডিজ। 

পরে উদ্বোধনী জুটি ভাঙে ১১২ রানে। ৪৯ রান করে শরিফুল ইসলামের শিকার হন ক্যাম্পবেল। এরপর ত্যাগনারায়ণ চন্দরপলকে ২ রানে ফিরিয়ে দেন হাসান মাহমুদ। তবে তাতে জয়ের পথে বাধা তৈরি হয়নি। ব্রেন্ডন কিংয়ের অপরাজিত ৮১ ও কাভেম হজের ৩১ রানের ইনিংসে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ।

এর আগে দ্বিতীয় ইনিংসে নাঈম হাসানের ৫২ রানের লড়াকু ইনিংসে বাংলাদেশ তোলে ১৪২ রান। প্রথম ইনিংসে ২৭ রানের লিডসহ ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য দাঁড়ায় ১৭০ রান। 

বল হাতে রোস্টন চেইস পাঁচটি এবং জোমেল ওয়ারিক্যান চারটি উইকেট নেন। অন্যদিকে বাংলাদেশের হয়ে একটি করে উইকেট পান শরিফুল ও হাসান মাহমুদ।

ট্যাগ: বিসিবি
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক উচ্চশিক্ষায় ড্যাফোডিলের নতুন পদক্ষেপ, ১৩০টির বে…
  • ২১ নভেম্বর ২০২৬
আন্দোলনের জন্য ‘লাশ’ চান শেখ হাসিনা, দাবি বিএনপির
  • ২১ নভেম্বর ২০২৬