ঢাকায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ৮ ফেব্রুয়ারি

১৫ জানুয়ারি ২০১৯, ০৯:২০ AM
সম্মেলনের পোস্টার

সম্মেলনের পোস্টার

১৯তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন আগামী ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা) আয়োজিত ওই সম্মেলন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে বিশ্বের স্বনামধন্য ক্বারী এবং বিভিন্ন দেশের আমন্ত্রিত মেহমান, বাংলাদেশের রাষ্ট্রীয় অতিথি ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ আরো অনেকে অংশ নেবেন।

ইক্বরারসংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯৬৬ সাল থেকে শুরু হওয়া এই ঐতিহ্যবাহী সম্মেলনের মাধ্যমে বিশুদ্ধ কুরআন তেলাওয়াতের রেওয়াজ বাংলাদেশে চালু হয় মরহুম মাওলানা ক্বারী মুহাম্মদ ইউসুফ রহ.-এর হাত ধরে। হযরত মাওলানা ক্বারী মুহাম্মদ ইউসুফ রহ. ছিলেন ইক্বরার প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশের সাবেক প্রধান ক্বারী। বিজ্ঞপ্তির তথ্য, এ বছর বাংলাদেশ, ইরান, তুরস্ক, ব্রুনাই, মালেয়শিয়া, মিসরের ক্বারী সাহেবগণ উপস্থিত থাকবেন।

এবারের সম্মেলনের পৃষ্ঠপোষকতায় রয়েছে পিএইচপি গ্রুপ এবং সার্বিক সহযোগিতায় রয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।

আ.লীগ পরিবার সংশ্লিষ্টতায় এক ঘণ্টায় প্রজ্ঞাপন বাতিল হওয়া সে…
  • ১২ জুন ২০২৬
মরক্কোর বিপক্ষে শুরুর একাদশ চূড়ান্ত আনচেলত্তির, জায়গা হয়নি …
  • ১২ জুন ২০২৬
১০ শতাংশ প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কর্মী রাখলেই কর ছাড় পাব…
  • ১২ জুন ২০২৬
প্রস্তাবিত বাজেটের মূলনীতি জানালেন‌ মাহদী আমিন 
  • ১২ জুন ২০২৬
যেভাবে গৃহস্থালির কাজে ব্যবহৃত এআই রোবটদের প্রশিক্ষণ দিচ্ছে…
  • ১২ জুন ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের শতভাগ পে-স্কেল ও উৎসব ভাতার দাবি
  • ১২ জুন ২০২৬
×