আধুনিক দন্ত্য চিকিৎসার অন্যতম পথিকৃত অধ্যাপক মতিউর রহমান মোল্লা আর নেই

১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ PM
ডা. মতিউর রহমান মোল্লা

ডা. মতিউর রহমান মোল্লা © সংগৃহীত

বাংলাদেশের আধুনিক দন্ত্য চিকিৎসার অন্যতম পথিকৃৎ ও বাংলাদেশ একাডেমি অব ডেন্টিস্ট্রি ইন্টারন্যাশনালের (বিএডিআই) সাবেক সভাপতি অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লা মারা গেছেন। আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

অধ্যাপক মোল্লা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের সাবেক চেয়ারম্যান, ডেন্টাল ফ্যাকাল্টির সাবেক ডিন এবং বাংলাদেশ ওরাল ক্যান্সার সোসাইটির সভাপতিও ছিলেন।

বিএমইউর ডেন্টাল ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ডা. সাখাওয়াত হোসেন সায়ন্ত তার মৃত্যুর তথ্য নিশ্চিত করে লিখেছেন, ‘আমাদের প্রফেশনের পিতৃতুল্য মানুষ মোল্লা স্যার আর নেই। স্যার ভীষণ ভালো মানুষ ছিলেন। আল্লাহ স্যারকে বেহেশত নসীব করুন ও আমাদের এ শোক কাটিয়ে ওঠার শক্তি দিন।’

জানা গেছে, গত ২০ আগস্ট এনজিওগ্রাম-সংক্রান্ত গুরুতর জটিলতার পর অধ্যাপক মোল্লা মারাত্মক হেমোরেজিক স্ট্রোকে আক্রান্ত হন। পরে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং সংকটাপন্ন অবস্থায় লাইফ সাপোর্টে রাখা হয়। শনিবার দুপুরে বাদ যোহর ধানমন্ডি ৭-এর বায়তুল আমান মসজিদে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে।

অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লা বাংলাদেশের ওরাল ও ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি এবং ডেন্টাল ইমপ্লান্টোলজির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। আধুনিক দন্তচিকিৎসার বিকাশে তার দীর্ঘদিনের পেশাগত নেতৃত্ব, প্রজ্ঞা ও নিষ্ঠা তাকে দেশের দন্ত চিকিৎসা অঙ্গনে বিশেষ মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে। অসংখ্য শিক্ষার্থী, তরুণ চিকিৎসক ও সহকর্মীর শিক্ষক ও পরামর্শদাতা হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর জ্ঞান, নেতৃত্বের মাধ্যমে গড়ে ওঠা চিকিৎসকরা দেশের দন্ত চিকিৎসা ব্যবস্থায় অবদান রেখে চলেছেন।

জামায়াতের কারণেই আওয়ামী লীগ আন্দোলনের সাহস পাচ্ছে: রাশেদ খান
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
খাগড়াছড়িতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আধুনিক দন্ত্য চিকিৎসার অন্যতম পথিকৃত অধ্যাপক মতিউর রহমান মো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকের ওপর হামলা, ৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় ঈদগাহের আশপাশে এক ঘণ্টায় মিলল দুই মরদেহ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
মেহেরপুরে জেলা প্রশাসকের উদ্যোগে এসএসসি মডেল টেস্ট অনুষ্ঠিত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9