বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে বাংলাদেশের প্রতিনিধিত্ব, নেতৃত্বে অধ্যাপক ডা. মুজিবুর রহমান হাওলাদার

০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ PM
অধ্যাপক ডা. মুজিবুর রহমান হাওলাদার

অধ্যাপক ডা. মুজিবুর রহমান হাওলাদার © সংগৃহীত

আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের দন্তরোগ চিকিৎসা, শিক্ষা ও গবেষণার ক্ষেত্র তুলে ধরতে অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত ১৫তম ‘ইন্টারন্যাশনাল ফেডারেশন অব এন্ডোডন্টিক অ্যাসোসিয়েশনস (আইএফইএ) ওয়ার্ল্ড এন্ডোডন্টিক কংগ্রেস-২০২৬’-এ বাংলাদেশের পক্ষে একমাত্র ‘কান্ট্রি রিপ্রেজেনটেটিভ স্পিকার’ হিসেবে অংশ নিয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) এবং কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডন্টিক্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার।

গত ২৭ থেকে ৩০ আগস্ট সিডনির বিখ্যাত ‘ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে’ চার দিনব্যাপী এই আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বিশ্বমঞ্চের এই মর্যাদাপূর্ণ আয়োজনে পৃথিবীর ৫৬টি দেশের প্রায় ৯৯৪ জন খ্যাতনামা এন্ডোডন্টিক বিশেষজ্ঞ, চিকিৎসা-বিজ্ঞানী ও ডেন্টাল পেশাজীবী অংশগ্রহণ করেন। কংগ্রেসে সমসাময়িক এন্ডোডন্টিক চিকিৎসাবিজ্ঞান, নতুন প্রযুক্তি ও আধুনিক গবেষণা নিয়ে একাধিক বৈজ্ঞানিক অধিবেশন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের দ্বিতীয় দিন ‘কান্ট্রি প্রেজেনটেশন’ সেশনে একমাত্র বাংলাদেশি বক্তা হিসেবে অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার তার বৈজ্ঞানিক গবেষণা নিবন্ধ ‘ইম্প্যাক্ট অব ট্রমা ইন এন্ডোডন্টিক আউটকাম’ উপস্থাপন করেন। তার এই নিবন্ধ ও আলোচনা আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহলে ব্যাপক প্রশংসিত হয়।

ইউআইইউতে ভবিষ্যৎ কর্মজীবন প্রস্তুতির জন্য ‘মিট অ্যান্ড কোয়ে…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইভার নম্বর বৃদ্ধির প্রজ্ঞাপন যেকোনো দিন
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিয়ের প্রলোভনে নবম শ্রেণির ছাত্রীকে অপহরণ, যুবকের ১৪ বছরের …
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাকরির আশায় রাশিয়া গিয়ে ইউক্রেনের ড্রোনে প্রাণ গেল মামুনের
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কর কমিশনারের কার্যালয়ে বিভিন্ন গ্রেডে ৪৭ পদে চাকরি, আবেদন আ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চীনে এপিএসসিও কিউবস্যাট ক্যাম্পে ড. শাহনেওয়াজের নেতৃত্বে বা…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9