জাতীয় ঈদগাহের আশপাশে এক ঘণ্টায় মিলল দুই মরদেহ

১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ PM
জাতীয় ঈদগাহ

জাতীয় ঈদগাহ © সংগৃহীত

রাজধানীর জাতীয় ঈদগাহের কাছাকাছি পৃথক দুটি স্থান থেকে এক ঘণ্টার ব্যবধানে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত দুজনই পুরুষ। তবে তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ১১টার মধ্যে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, দুজনেই ভবঘুরে হতে পারেন। তারা ঈদগাহের আশপাশের ফুটপাতে থাকতেন। অসুস্থতার কারণে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, জাতীয় ঈদগাহের পাশের ফুটপাতে দুজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।

 

জনপ্রিয়তাভিত্তিক ওয়াজ নয়, নিজের ইসলামি জ্ঞান সমৃদ্ধ করা উচি…
  • ০৯ অক্টোবর ২০২৬
দামে কমে দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি
  • ০৯ অক্টোবর ২০২৬
যুবদল নেতার বাড়ির ফটকে কাফনের কাপড়-গোলাপজল-আগরবাতি, চিরকুটে…
  • ০৯ অক্টোবর ২০২৬
আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 
  • ০৯ অক্টোবর ২০২৬
৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষার্থীদের জন্য পিএসসির বিশেষ নির্দ…
  • ০৯ অক্টোবর ২০২৬
শিল্পকলার সামনে পশ্চিমবঙ্গের লেখক-চলচ্চিত্রকারদের ছবি, উপেক…
  • ০৯ অক্টোবর ২০২৬