শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাভৈঃ’র নেতৃত্বে জুবায়ের ও নবনীতা

১২ ডিসেম্বর ২০১৮, ০৭:৪৬ PM
বাঁ থেকে সভাপতি জুবায়ের মাহমুদ ও সাধারণ সম্পাদক  নবনীতা কর্মকার

বাঁ থেকে সভাপতি জুবায়ের মাহমুদ ও সাধারণ সম্পাদক নবনীতা কর্মকার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একমাত্র আবৃত্তি বিষয়ক সংগঠন মাভৈঃ আবৃত্তি সংসদের নতুন সভাপতি হিসেবে সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জুবায়ের মাহমুদ ও সাধারণ সম্পাদক হিসেবে বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞান বিভাগের একই বর্ষের শিক্ষার্থী নবনীতা কর্মকারকে নির্বাচিত করা হয়েছে। বুধবার মাভৈঃ আবৃত্তি সংসদ হতে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার সন্ধ্যায় মাভৈঃ আবৃত্তি সংসদ’র সংবিধান এর "ধারা-৪" মোতাবেক আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ২০ তম কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সহ সভাপতি ফয়সাল রিজভী, সাবেক সাধারণ সম্পাদক মানস দেব, সাবেক সদস্য মোশারফ লিমন, সাবেক সভাপতি গিয়াস বাবু, কাসিব মুন্না, শুভ রায়, নিখিলেশ দেবনাথসহ সাধারণ সদস্য ও শুভাকাঙ্খীরা। 

কার্যকরী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন: সহ-সভাপতি সমাজবিজ্ঞান বিভাগের  চতুর্থ বর্ষের শিক্ষার্থী অনামিকা কৈরী, সহ-সাধারণ সম্পাদক বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞান (এফইএস) বিভাগের একই বর্ষের শিক্ষার্থী তাবিয়া তাসনিম আনিকা, সাংগঠনিক সম্পাদক ইংরেজী বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফাতেমা বেগম, সহ-সাংগঠনিক সম্পাদক এফইএস বিভাগের একই বর্ষের শিক্ষার্থী অংকিতা দাশ গুপ্তা, কোষাধ্যক্ষ লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাদিয়া তুজ জামিলা, সহ-কোষাধ্যক্ষ আইপিই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী  মারুফ উল আলম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ব্যবসায় প্রশাসন বিভাগের একই বর্ষের শিক্ষার্থী তাজ উদ্দীন শামসুল, সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আইপিই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী  দীপংকর দাশ বৃন্ত, প্রচার সম্পাদক ব্যবসায় প্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাজর্ষি ভট্টাচার্য্য, সহ-প্রচার সম্পাদক সমাজবিজ্ঞান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাজিদুল ইসলাম সিজন ও দপ্তর সম্পাদক লোকপ্রশাসন বিভাগের একই বর্ষের শিক্ষার্থী রায়হানা ইসলাম। 

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে আছেন ইংরেজী বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অলোক দেবনাথ সাগর, সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী  অনন্যা দাস সৃষ্টি ও একই বিভাগের একই বর্ষের শিক্ষার্থী সুমাইয়া খন্দকার।  জ্যেষ্ঠ কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের মার্স্টাসের শিক্ষার্থী পায়েল চৌধুরী, লোকপ্রশাসন বিভাগের মার্স্টাসের শিক্ষার্থী সুমাইতা রাফিয়া কথা ও বাংলা বিভাগের মার্স্টাসের শিক্ষার্থী রণদা প্রসাদ তালুকদার।

উচ্চশিক্ষায় পরামর্শ দেওয়ার জন্য জনবল নিয়োগ দেবে সাগর গ্লোবা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতের কারণেই আওয়ামী লীগ আন্দোলনের সাহস পাচ্ছে: রাশেদ খান
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
খাগড়াছড়িতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আধুনিক দন্ত্য চিকিৎসার অন্যতম পথিকৃত অধ্যাপক মতিউর রহমান মো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকের ওপর হামলা, ৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় ঈদগাহের আশপাশে এক ঘণ্টায় মিলল দুই মরদেহ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9