৫ম প্রাণিবিজ্ঞান অলিম্পিয়াডের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত

০৬ ডিসেম্বর ২০১৮, ০৯:৩৭ PM

© সংগৃহীত

৫ম প্রাণিবিদ্যা অলিম্পিয়াড কেন্দ্রীয় পর্যায়ে চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতি প্রতিযোগীতার আয়োজন করে। প্রতিযোগিতার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যায়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

সারাদেশের ১০টি অঞ্চল থেকে উচ্চ মাধ্যমিক এবং স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের প্রায় তিন হাজার প্রতিযোগীর মধ্য থেকে উত্তীর্ণ ৪০জন প্রতিযোগী চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় উচ্চ মাধ্যমিক পর্যায় চ্যম্পিয়ান হয় ঢাকা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র কাজী মো. ইসহাক ও রানার আপ হন রাজশাহীর নিউ গভঃ ডিগ্রী কলেজ ছাত্র তনয় কুমার। এদিকে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায় চ্যম্পিয়ান হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ৩য় বর্ষের ছাত্র মো. বাদশাহ আলম এবং রানার আপ হন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের এম এস শ্রেণির ছাত্র মো. নাজমুল হাসান নিলয়।

এর আগে প্রাণিবিদ্যা অলিম্পিয়াড উপলক্ষে র‌্যালি ও মতবিনিময় সভার অযোজন করা হয়। প্রাণিবিজ্ঞানকে মানবকল্যাণে ব্যবহার ও বিশ্বের জীববৈচিত্র সংরক্ষণের আহ্বান জানিয়ে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে র‌্যালিতে সকল প্রতিযোগী ও অতিথিরা অংশগ্রহণ করেন।     

বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির সভাপতি প্রফেসর ড. গুলশান আরা লতিফা সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যায়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডীন, অধ্যাপক ড. ইমদাদুল হক, প্রাণিবিদ্যা অলিম্পিয়াডের আহ্বায়ক অধ্যাপক খান হাবিবুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক হুমায়ুন রেজা খান এবং রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির সাধারণ সম্পাদক ড. তপন কুমার দে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যায়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, প্রাণিরা আমাদের মত না বুঝলেও জীবজগতের নিয়ম সুশৃঙ্খলভাবে মেনে চলে। আমরা নিজেদের শ্রেষ্ঠ জীব বলে দাবি করলেও নিজেদের স্বার্থ ছাড়া কিছুই বুঝিনা। প্রাণিদের থেকে আমাদের শেখার অনেক কিছু রয়েছে। 

প্রতিযোগিতা চলাকালীন অতিথিদের প্রাণিবিদ্যা বিষয়ক প্রমাণ্য চিত্র দেখানো হয়। 

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাইকেল আরোহীর
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় ডোবায় পড়ে প্রাণ গেল দুই শিশুর
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় পরামর্শ দেওয়ার জন্য জনবল নিয়োগ দেবে সাগর গ্লোবা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতের কারণেই আওয়ামী লীগ আন্দোলনের সাহস পাচ্ছে: রাশেদ খান
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
খাগড়াছড়িতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আধুনিক দন্ত্য চিকিৎসার অন্যতম পথিকৃৎ অধ্যাপক মতিউর রহমান মো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9