সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাইকেল আরোহীর

১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ঝিনাইদহ শহরের বাইপাসের ভুটিয়ারগাতী এলাকায় বাইসাইকেল ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সিরাজুল ইসলাম সরদার (৪৫) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিরাজুল ইসলাম সরদার শহরের ভুটিয়ারগাতী গ্রামের আবুল সরদারের ছেলে।

স্থানীয় লোকজন জানান, রাজমিস্ত্রির শ্রমিকের কাজে যাওয়ার উদ্দেশ্যে সকালে বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন সিরাজুল। পথে শহরের বাইপাস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: এমপিওভুক্ত ৩০ শিক্ষক-কর্মচারীকে ফেরত দিতে হবে ১০ কোটি টাকা

এদিকে দুর্ঘটনায় মোটরসাইকেল চালকও আহত হন। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল। তবে সিরাজুলের মৃত্যুর সংবাদ জানার পর মোটরসাইকেল চালক হাসপাতাল থেকে পালিয়ে যান বলে জানা গেছে।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় পুলিশ মোটরসাইকেলটি আটক করেছে।

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের স…
  • ০৪ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের জামিন ঘিরে বিএনপি-জামায়াতপন্থী…
  • ০৪ অক্টোবর ২০২৬
জেলের পায়ুপথে ঢুকে পড়ল বাইম মাছ, জীবিত বের করলেন চিকিৎসকরা
  • ০৪ অক্টোবর ২০২৬
ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে সৈকতের সিদ্ধান্ত নিয়ে কেন এত বিতর…
  • ০৪ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি আকিজ গ্রপে, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত
  • ০৪ অক্টোবর ২০২৬
ডিআইজি-এসপিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি
  • ০৪ অক্টোবর ২০২৬