ঢাবির মধুর ক্যান্টিন নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র

২৭ নভেম্বর ২০১৮, ০৯:৩৩ AM
ঢাবির মধুর ক্যান্টিনে ছবির মহরত অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ

ঢাবির মধুর ক্যান্টিনে ছবির মহরত অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিন নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র। রবিবার হয়ে গেল সাইদুর রহমান সাইদ পরিচালিত ‘মধুর ক্যান্টিন’ নামের এ চলচ্চিত্রের মহরত অনুষ্ঠান। 

মধুর ক্যান্টিনে ছবির মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান, নায়ক ওমর সানী, নায়িকা মৌসুমী ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুলক হক চৌধুরী শোভন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ।

পরিচালক সাইদুর রহমান সাইদ বলেন, আমি ’৬৬ সাল থেকে ৭১ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থী ছিলাম । তত্কালীন ইকবাল হলে থাকতাম। মধুদা আমার পিতৃতুল্য ছিলেন। আমার বাবা আমাকে তার হাতে তুলে দিয়ে যান। ৭১ সালের ২৬ মার্চ মধুদাকে সপরিবারে হত্যা করা হয়। আমি তার স্মৃতি ধারণ করে এবং তা নতুন প্রজন্মের কাছে তুলতে ধরতে এই চলচ্চিত্র বানাচ্ছি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ আখতারুজ্জামান বলেন, মহান মুক্তিযুদ্ধে অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে বিভিন্ন নাটক-সিনেমা হয়েছে। কিন্তু মধুর ক্যান্টিনকে নিয়ে কোনো সিনেমা হয়নি। নায়ক ওমর সানী বলেন, আমার হাত ধরে অনেকেই চলচ্চিত্রে এসেছে। তারা অনেকেই জাতীয় পুরস্কার পেয়েছে। কিন্তু কোনো না কোনো কারণে আমার জাতীয় পুরস্কার পাওয়া হয়নি। এই চলচ্চিত্রের মাধ্যমে কিছু একটা করতে চাই। এই ছবিতে সাংবাদিকের ভূমিকায় অভিনয় করবেন বলে জানান নায়িকা মৌসুমী।

উচ্চশিক্ষায় পরামর্শ দেওয়ার জন্য জনবল নিয়োগ দেবে সাগর গ্লোবা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতের কারণেই আওয়ামী লীগ আন্দোলনের সাহস পাচ্ছে: রাশেদ খান
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
খাগড়াছড়িতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আধুনিক দন্ত্য চিকিৎসার অন্যতম পথিকৃত অধ্যাপক মতিউর রহমান মো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকের ওপর হামলা, ৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় ঈদগাহের আশপাশে এক ঘণ্টায় মিলল দুই মরদেহ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9