কুবিতে রোবোটিক্স ওয়ার্কশপ

২৪ জুলাই ২০১৮, ০৯:০০ PM
ওয়ার্কশপে 
উপস্থিত অতিথিরা

ওয়ার্কশপে উপস্থিত অতিথিরা

কুমিল্লা বিশ্ববিদ্যালযয়ে (কুবি) ‘রোবোটিক্স ওয়ার্কশপ এবং ডিসকাসন প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সাইন্স ক্লাবের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের হলরুমে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

সাইন্স ক্লাবের সভাপতি মো: ওবায়দুল হক অবির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. মো: আবু তাহের, বিজ্ঞান অনুষদের ডিন ড. এ কে এম রায়হান উদ্দিন, প্রকৌশল অনুষদের ডিন ড. সজল চন্দ্র মজুমদার, পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান দুলাল চন্দ্র নন্দী, সায়েন্স ক্লাবের মডারেটর জনাব জিল্লুর রহমান, এবং রসায়ন বিভাগের প্রভাষক আতিকুর রহমান প্রমুখ ।

এছাড়াও সাইন্স ক্লাবের সাধারণ সম্পাদক কাউসার হামিদ জীবন, ক্লাবের সাবেক সভাপতি মাসুদ পারভেজ সবুজ, ক্লাবের সকল সদস্যসহ বিভিন্ন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. এমরান কবির চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালের শিক্ষার্থীরা সৃজনশীল এবং উদ্ভাবনী কর্মকান্ডে নিজেদেরকে অন্তর্ভুক্ত করবে, এটাই আমার প্রত্যাশা।

আমি জানতে পেরেছি, সাইন্স ক্লাব ইতিমধ্যে বিভিন্ন জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হয়েছে। আশা করি, তারা এর ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় রাখবে  এবং বিশ্ববিদ্যালয় সুনাম বৃদ্ধি করবে।

রেজিস্টার ড. মো: আবু তাহের বলেন, আমি শুরু থেকেই সায়েন্স ক্লাবের সাথে সম্পৃক্ত ছিলাম , তারা অক্লান্ত পরিশ্রম করে ক্লাবটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি আশা করি, সাইন্স ক্লাস পুরো উদ্যোমে এগিয়ে যাবে এবং বিশ্ববিদ্যালয়কে বিশ্বের সামনে তুলে ধরবে। 

অনুষ্ঠানের রোবট এবং রোবোটিক্সের উপর আলোচনা অংশটি পরিচালনা করেন সংগঠনটির উপ প্রচার সম্পাদক সঞ্জিত মন্ডল এবং সিএসসি ৯ম ব্যাচের প্রাপ্তি। এছাড়াও এসময় সায়েন্স ক্লাবের সভাপতি ওবায়দুল হক অবির নতুন বই ‘সংখ্যার আনন্দ’ এর মোড়ক উন্মোচন করেন উপস্থিত অতিথিবৃন্দ। 

শিক্ষকদের বদলি আবেদন নিয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দিল মাউশি,…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
২৬ সেপ্টেম্বর থেকে সারাদেশে হামের টিকা দেয়া হবে: স্বাস্থ্যম…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
হবিগঞ্জে ৯ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডিএমপির শিক্ষাবৃত্তি পেল ৪৩৭ কৃতী শিক্ষার্থী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে গাঁজা-ইয়াবাসহ যুবদল নেতার ছেলেসহ আটক ৩
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9