হবিগঞ্জে ৯ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ PM
গ্রেপ্তার মো. বিল্লাল মিয়া

গ্রেপ্তার মো. বিল্লাল মিয়া © সংগৃহীত

হবিগঞ্জের লাখাইয়ে ৯টি ইয়াবা বড়িসহ মো. বিল্লাল মিয়া (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টা ৫০ মিনিটের দিকে উপজেলার বামৈ পশ্চিমগ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বিল্লাল মিয়া ওই গ্রামের মৃত তারা মিয়ার ছেলে।

লাখাই থানার পুলিশ জানায়, এসআই মানিক সাহার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে বিল্লাল মিয়াকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে হালকা গোলাপি রঙের ৯টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ২ হাজার ৭০০ টাকা।

আরও পড়ুন: সরকারি হলো ৫ শিক্ষাপ্রতিষ্ঠান, তালিকায় আরও ২৮টি

এ ঘটনায় বিল্লাল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফ আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬