২৬ সেপ্টেম্বর থেকে সারাদেশে হামের টিকা দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ PM
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন © ফাইল ছবি

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারাদেশে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত ভ্যাকসিন কার্যক্রমও অব্যাহত রাখা হবে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ রূপগঞ্জের পাড়াগাঁও ঈদগাহ মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালে হাম আক্রান্ত যেসব শিশু আসছে, তাদের বেশিরভাগই ভ্যাকসিন নেয়নি। এ কারণে এখনো হাম হচ্ছে। হাম থেকে শিশুদের সুরক্ষায় ভ্যাকসিন দেয়ার কোনো বিকল্প নেই।

তিনি বলেন, আপনাদের আশ্বস্ত করতে চাই, আমরা অতীতের সরকারের মতো বসে থাকব না। আগামী ২৬ তারিখ থেকে সারা বাংলাদেশে আমরা ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু করতে যাচ্ছি।

তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার কোনো ভ্যাকসিন রেখে যায়নি। প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে ২১ দিনের মধ্যে আমরা বাংলাদেশে দুই কোটি ভ্যাকসিন সংগ্রহ করেছি। দুই কোটি শিশুকে ৬ মাস থেকে ৫৯ মাস বয়স পর্যন্ত আমরা ভ্যাকসিন দিয়েছি। প্রধানমন্ত্রী তারেক রহমান সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করার অঙ্গীকার করেছেন। সেই অঙ্গীকার বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আগেও হাম হয়েছে, তবে তখন পুষ্টির ঘাটতি ও নিউমোনিয়ার কারণে শিশু মৃত্যুর ঘটনা কম ছিল। বর্তমানে পুষ্টির অভাবে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শিশুরা মারা যাচ্ছে। এর প্রতিকার হিসেবে শিশুদের ভ্যাকসিন দেয়ার গুরুত্ব অনেক। আমরা ভ্যাকসিনের কার্যক্রম সবসময় চালু রাখব, যাতে কোনো শিশু হঠাৎ করে রোগাক্রান্ত না হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, মহিলা আসন-৩২৮-এর সংসদ সদস্য মমতাজ আলো এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ প্রমুখ। 

দেশের বাজারে ফের কমল সোনার দাম, ভরিতে কত?
  • ১৪ নভেম্বর ২০২৬
এবার মাহদির বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ
  • ১৪ নভেম্বর ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের ষষ্ঠ চ…
  • ১৪ নভেম্বর ২০২৬
এসএসসি পাসেই ফায়ার সার্ভিসের কোর্সে ভর্তির সুযোগ, আবেদন শুর…
  • ১৪ নভেম্বর ২০২৬
হঠাৎ কেনো ওজন বাড়ছে?
  • ১৪ নভেম্বর ২০২৬
রাতে সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ, হেড টু …
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950