কুবিতে অনুপ্রাস কন্ঠচর্চার কর্মশালার সমাপ্তি

২১ জুলাই ২০১৮, ০৬:৩০ PM
কর্মশালায় অংশগ্রহণকারীদের ফটোসেশন

কর্মশালায় অংশগ্রহণকারীদের ফটোসেশন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আবৃত্তি সংগঠন অনুপ্রাস কন্ঠচর্চা কেন্দ্রের কর্মশালা শেষ হয়েছে। শনিবার সমাজবিজ্ঞান অনুষদে সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত দুই সেশনের মাধ্যমে চার দিনব্যাপী এ কর্মশালার কার্যক্রম শেষ হয়।

এর আগে ২৬ এপ্রিল কর্মশালার উদ্বোধন করেন কলা ও মানবিক অনুষদের ডিন ড. জি. এম. মনিরুজ্জামান। ২৮ এপ্রিল (২য় দিন) এবং ১২ মে (৩য় দিন) প্রশিক্ষক হিসেবে ছিলেন নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এন. এম. রবিউল আউয়াল চৌধুরী ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা অঞ্চল) কাজী মাহতাব সুমন।

কর্মশালার ৪র্থ দিন শনিবার প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাহিদা বেগম এবং ধ্বনি আবৃত্তি চর্চা কেন্দ্রের (কুমিল্লা) প্রতিষ্ঠাতা সভাপতি মাহতাব সোহেল। এছাড়াও অনুপ্রাস কন্ঠচর্চা কেন্দ্রের সভাপতি আনোয়ার হোসেন পলাশ, সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাসসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০১৩ সালের ফেব্রুয়ারি থেকে শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি এবং উপস্থাপনা নিয়ে কাজ করছে অনুপ্রাস কন্ঠচর্চা কেন্দ্র। এর আগে সংগঠনটি ৩টি কর্মশালা করেছে। এটি ছিল অনুপ্রাসের ৪র্থ কর্মশালা।

নেপালের রাষ্ট্রপতি-স্পিকারসহ ৩৬০ বিশিষ্টজনকে আম উপহার দিল ব…
  • ১২ জুন ২০২৬
পিরোজপুরে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি
  • ১২ জুন ২০২৬
পানিতে চুবিয়ে নির্যাতন, যুবকের মৃত্যুর পর পানিতে ঝাপিয়েও রক…
  • ১২ জুন ২০২৬
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলে এনডিএফের উদ্বেগ
  • ১২ জুন ২০২৬
কক্সবাজারে সাফ বিচ গেমস আয়োজনের ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্…
  • ১২ জুন ২০২৬
বিশ্বজুড়ে ফেসবুক বিভ্রাট, খুলছে না ম্যাসেঞ্জারও
  • ১২ জুন ২০২৬
×