ঘরে বসে এসএসসি পরীক্ষার ফল জানবেন যেভাবে

২১ মে ২০২০, ০৫:১৬ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসের কারণে সবকিছু থমকে গেলেও আগামী ৩১ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের ঘোষণা দিয়েছে সরকার। সে অনুযায়ী এসএসসি ও সমমানের পরীক্ষার ফল জানাতে প্রি-রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করেছেন রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানান, আগামী ৩১ মে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

ওইদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২০২০ সালে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ও পরিসংখ্যান প্রকাশ করবেন।

আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রেরিত এক পত্রের মাধ্যমে উল্লেখিত তারিখ ও সময় নিশ্চিত করা হয়েছে বলে জানান আবুল খায়ের।

এসএসসি পরীক্ষার এই ফলাফল জানাতে ইতোমধ্যে প্রি-রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করেছে টেলিটক। গ্রাহকদেরকে ইতোমধ্যে এসএমএসের মাধ্যমে সে তথ্য জানাতে শুরু করেছে অপারেটরটি।

তাতে বলা হয়েছে, চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফল এর প্রি-রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। ফলাফল প্রকাশের দিনে স্বাস্থ্যবিধি মেনে ঘরে থেকে সরাসরি মোবাইলে ফলাফল পেতে টেলিটক নাম্বার থেকে মেসেজ করতে হবে।

সেজন্য টাইপ করতে হবে এই নিয়মে: SSC<>Board Name<>Roll<>Year। আর এটি পাঠিয়ে দিতে হবে 16222 নাম্বারে। একজন যতবার খুশি ততবার পাঠাতে পারলেও সেজন্য চার্জ প্রযোজ্য হবে। বোর্ডের নামের স্থলে ইংরেজি প্রথম তিন অক্ষর লিখতে হবে।

অনূর্ধ্ব-২০ ফুটবল দলের সাফ জয়, জামায়াত আমির বললেন— ‘ওয়েলডান’
  • ০৪ এপ্রিল ২০২৬
‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’— স্লোগানে ভারতের বিপক্ষে বাংলাদ…
  • ০৪ এপ্রিল ২০২৬
সাফজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে প্রধানমন্ত্রী তারেক …
  • ০৪ এপ্রিল ২০২৬
রাজনীতির ইচ্ছা থাকলে শিক্ষকতা থেকে ইস্তফা দিয়ে আসুন: ডেপুটি…
  • ০৪ এপ্রিল ২০২৬
টাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ০৪ এপ্রিল ২০২৬
‘বনলতা এক্সপ্রেস’ নয়, মেয়েকে নিয়ে ইংরেজি সায়েন্স ফিকশন সিনে…
  • ০৪ এপ্রিল ২০২৬