ইতিহাস গড়ে নকআউটে ডি আর কঙ্গো, প্রতিপক্ষ ইংল্যান্ড

২৮ জুন ২০২৬, ০৭:৫১ AM , আপডেট: ২৮ জুন ২০২৬, ০৯:০৫ AM
ডি আর কঙ্গো

ডি আর কঙ্গো © সংগৃহীত

ফিফা বিশ্বকাপে নতুন ইতিহাস গড়েছে ডি আর কঙ্গো। প্রথমবারের মতো নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে আফ্রিকার দেশটি। গ্রুপ পর্বের শেষ ম্যাচ শেষে সেরা তৃতীয় দলগুলোর একটি হিসেবে শেষ ৩২-এ উঠে এসেছে তারা।

একই সময়ে ‘কে’ গ্রুপের শেষ ম্যাচে গোলশূন্য ড্র করেছে পর্তুগাল ও কলম্বিয়া। এই ফলের মাধ্যমে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নেয় কলম্বিয়া। সমান তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়ে পরের রাউন্ডে উঠেছে পর্তুগাল।

গ্রুপে তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে শেষ করেছে ডিআর কঙ্গো। সেরা তৃতীয় দলগুলোর তালিকায় জায়গা করে নকআউট নিশ্চিত করেছে আফ্রিকার এই দেশটি। অন্যদিকে তিন ম্যাচে কোনো পয়েন্ট না পেয়ে বিশ্বকাপ মিশন শেষ করেছে উজবেকিস্তান।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় উজবেকিস্তান। ১০তম মিনিটে এল্দর শোমুরোদভের গোলে লিড নেয় তারা। তবে ছয় মিনিটের মধ্যেই নাথানিয়েল এমবুকুর গোলে সমতায় ফেরে ডিআর কঙ্গো।

ম্যাচের ৬৭তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন যোয়ান উইসা, আর ৭৪তম মিনিটে ফিস্টন মায়েলের গোলে এগিয়ে যায় আফ্রিকান দলটি।

যোগ করা সময়ের ৯০+১ মিনিটে মেশাক এলিয়ার গোল উজবেকিস্তানের সব আশা শেষ করে দেয়। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ডিআর কঙ্গো।

রাউন্ড অব ৩২-এ আগামী বুধবার (১ জুলাই) বাংলাদেশ সময় রাত ১১টায় ইংল্যান্ডের মুখোমুখি হবে কঙ্গো। ইতিহাস গড়ে নকআউটে ওঠা দলটি এখন আরও বড় চ্যালেঞ্জের অপেক্ষায়।

এর আগে ১৯৭৪ বিশ্বকাপে নিজেদের প্রথম আসরে তিন ম্যাচেই হেরে বিদায় নিয়েছিল ডিআর কঙ্গো। তখন যুগোস্লাভিয়ার বিপক্ষে ৯-০ গোলের বড় হারও ছিল তাদের অন্যতম হতাশার অধ্যায়। তবে এবারের বিশ্বকাপে তারা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে—প্রথম ম্যাচে পর্তুগালকে ১-১ গোলে রুখে দেওয়া, এরপর কলম্বিয়ার বিপক্ষে ১-০ ব্যবধানের হার, আর শেষ ম্যাচে উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে আফ্রিকার দলটি।

সেকেন্ড ইলেভেনের ক্রিকেটারদের আবাসন সমস্যা নিয়ে যা বলছে বিস…
  • ০৭ অক্টোবর ২০২৬
ধর্ম উপদেষ্টা ও বায়তুল মোকারমের খতিব হওয়ার প্রস্তাব পেয়েছিল…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘সিনিয়র না হইলে এখন পিডাইতাম’— ফেসবুক পোস্টের জেরে সিনিয়র-…
  • ০৭ অক্টোবর ২০২৬
আগে জানতাম জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, এখন শুনি উপজেলায় উপজে…
  • ০৭ অক্টোবর ২০২৬
জাবি থেকে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ৩৮ জন 
  • ০৭ অক্টোবর ২০২৬
সিঙ্গার বাংলাদেশে মাসিক ভাতাসহ ইন্টার্নশিপের সুযোগ, আবেদন ২…
  • ০৭ অক্টোবর ২০২৬