৬০ দিনের মধ্যেই এসএসসির ফল, প্রকাশের সময় জানালেন শিক্ষামন্ত্রী

০৮ জুন ২০২৬, ০৪:০৭ PM , আপডেট: ০৮ জুন ২০২৬, ০৪:২৪ PM
ফল পেয়ে উল্লাস

ফল পেয়ে উল্লাস © ফাইল ছবি

পূর্বের ধারাবাহিকতায় পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যেই ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

আজ সোমবার (৮ জুন) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০ জুলাই আউট করবো। এই নির্দেশনা দিয়েছি।

রীতি অনুযায়ী, বিগত আওয়ামী লীগ সরকারের পর অন্তর্বর্তীকালীন সরকারও পরীক্ষা শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করে আসছে। গত ফেব্রুয়ারিতে বিএনপি ক্ষমতা নেওয়ার পর দেশের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা এটিই প্রথম ছিল।

এই পরীক্ষা চলতি বছরের ২১ এপ্রিল থেকে শুরু হয়, তত্ত্বীয় পরীক্ষা চলে গত ২০ মে পর্যন্ত। এখন চলছে ব্যবহারিক পরীক্ষা। এই ব্যবহারিক পরীক্ষা চলবে আগামী ১৪ জুন পর্যন্ত।

মূলত তত্ত্বীয় পরীক্ষার পর থেকে ফল প্রকাশের কাউন্টডাউন শুরু হয়। সে হিসেবে আগামী ২০ জুলাই ৬০ দিনের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় এ বছর পরীক্ষার্থী ছিল ১৮ লাখ ৫৭ হাজারের বেশি।

সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬