কলম্বিয়ার সঙ্গে ড্র, রানার্সআপ হয়েই নকআউটে পর্তুগাল

২৮ জুন ২০২৬, ০৭:৩৮ AM , আপডেট: ২৮ জুন ২০২৬, ০৭:৪৮ AM
কলম্বিয়ার সঙ্গে ড্র, রানার্সআপ হয়েই নকআউটে পর্তুগাল

কলম্বিয়ার সঙ্গে ড্র, রানার্সআপ হয়েই নকআউটে পর্তুগাল © সংগৃহীত

গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয় তুলে নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল পর্তুগালের সামনে। তবে সেই লক্ষ্য পূরণ করতে পারেনি ক্রিস্তিয়ানো রোনালদোর দল। কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করে রানার্সআপ হিসেবেই নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে ইউরোপের দলটি।

মায়ামি স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ ‘কে’-এর শেষ ম্যাচে ০-০ গোলে ড্র করে দুই দল। এতে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে কলম্বিয়া। অন্যদিকে ৫ পয়েন্ট থাকায় দ্বিতীয় স্থানেই সন্তুষ্ট থাকতে হয়েছে পর্তুগালকে।

ম্যাচজুড়ে দুই দলই একাধিক সুযোগ তৈরি করলেও কোনো দলই প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে পারেনি। প্রথমার্ধে লুইস দিয়াজ ও জন কর্দোবার আক্রমণে কয়েকবার চাপে পড়ে পর্তুগাল। তবে গোলরক্ষক দিওগো কস্তার দুর্দান্ত সেভে রক্ষা পায় তারা। অন্যদিকে রোনালদো, ব্রুনো ফার্নান্দেস ও জোয়াও ফেলিক্সের নেতৃত্বে পাল্টা আক্রমণ চালালেও কাঙ্ক্ষিত গোলের দেখা মেলেনি।

দ্বিতীয়ার্ধেও একই চিত্র দেখা যায়। দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ জমিয়ে তুললেও শেষ পর্যন্ত গোলশূন্য সমতাতেই শেষ হয় লড়াই।

এই ড্রয়ে রানার্সআপ হিসেবে নকআউটে উঠলেও পর্তুগালকে পরের রাউন্ডে তুলনামূলক কঠিন প্রতিপক্ষ ক্রোয়েশিয়ার মুখোমুখি হতে হতে পারে। অন্যদিকে গ্রুপসেরা হিসেবে আত্মবিশ্বাস নিয়েই শেষ ৩২-এর লড়াইয়ে নামবে কলম্বিয়া। তাদের প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল দল ঘানা।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের আদেশের বিরুদ্ধে সরকা…
  • ১৯ নভেম্বর ২০২৬
‘আওয়ামী লীগের সঙ্গে আপস করলে ঈমান থাকবে না’
  • ১৯ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে লোকাল ট্রেনে আগুন
  • ১৯ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জ যাচ্ছে না ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’
  • ১৯ নভেম্বর ২০২৬
‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: র…
  • ১৯ নভেম্বর ২০২৬
নিখোঁজের দুই দিন পর নদী থেকে শিক্ষকের মরদেহ উদ্ধার 
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage