৩১ মার্চ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত

১৬ মার্চ ২০২০, ০১:৫৯ PM

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ৩১ মার্চ পর্যন্ত অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত এ পরীক্ষাসমূহের সংশোধিত তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে। আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয় জাতীয় বিশ্ববিদ্যালয়।

এদিকে করোনা ভাইরাসের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজের বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ৩১ মার্চ পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘আমরা ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। পরবর্তীতে প্রয়োজন হলে ছুটি আরও বাড়ানো হবে।’

এর আগে ঢাকা ও কুমিল্লাসহ কয়েকটি বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দেয়া হয়েছে। এছাড়া দেশের সব ধরণের স্কুল-কলেজ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার
  • ২৮ জুন ২০২৬
ইতিহাস গড়ে নকআউটে ডি আর কঙ্গো, প্রতিপক্ষ ইংল্যান্ড
  • ২৮ জুন ২০২৬
ঢাবি শিক্ষার্থীর স্ত্রীকে নিয়ে খেলা দেখতে বাধা, প্রতিবাদে ক…
  • ২৮ জুন ২০২৬
কলম্বিয়ার সঙ্গে ড্র, রানার্সআপ হয়েই নকআউটে পর্তুগাল
  • ২৮ জুন ২০২৬
মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ
  • ২৮ জুন ২০২৬
পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩
  • ২৮ জুন ২০২৬