বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার রোল নম্বরসহ তালিকা প্রকাশ

১৯ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৪৯ AM

© সংগৃহীত

আসন্ন আইনজীবী তালিকাভুক্তি (এমসিকিউ) প্রবেশপত্র (রোল নম্বরসহ) সংগ্রহের বিষয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বার কাউন্সিল। মঙ্গলবার রাতে সংস্থাটির ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।

আরও পড়ুন: বার কাউন্সিলের প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ৮৭৬৪ (তালিকা)

এতে বলা হয়, ঢাকা বারের পরীক্ষার্থীরা আগামী ১৯ ও ২০ ফেব্রুয়ারি সুপ্রিমকোর্টের হাইকোর্ট প্রাঙ্গণের নির্দিষ্ট বুথ থেকে তাদের প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। এ ছাড়া আগামী ২২ ও ২৩ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন বারের পরীক্ষার্থীরা নির্দিষ্ট বুথ থেকে তাদের প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। তাছাড়া ১৯, ২০ ও ২২ ফেব্রুয়ারি প্রবেশপত্র সংগ্রহ করতে না পারলে ২৩ ফেব্রুয়ারি (রোববার) নির্দিষ্ট বুথ থেকে প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০ ফেব্রুয়ারি সারা দেশে স্ব-স্ব বার পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। প্রবেশপত্র সংগ্রহের সময় রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনার জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।আগামী ২৮ ফেব্রুয়ারি আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ফলাফল দেখতে ক্লিক করুন

আজ ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ২৮ জুন ২০২৬
মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার
  • ২৮ জুন ২০২৬
ইতিহাস গড়ে নকআউটে ডি আর কঙ্গো, প্রতিপক্ষ ইংল্যান্ড
  • ২৮ জুন ২০২৬
ঢাবি শিক্ষার্থীর স্ত্রীকে নিয়ে খেলা দেখতে বাধা, প্রতিবাদে ক…
  • ২৮ জুন ২০২৬
কলম্বিয়ার সঙ্গে ড্র, রানার্সআপ হয়েই নকআউটে পর্তুগাল
  • ২৮ জুন ২০২৬
মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ
  • ২৮ জুন ২০২৬